News Flash

Image

তেলিয়ামুড়ায় বিজেপিতে যোগ দিলেন ৮৬ জন ভোটার

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩ ফেব্রুয়ারী৷৷ তেলিয়ামুড়ার জগন্নাথ বাড়ি পঞ্চায়েতের ইচার বিল এলাকায় বিরোধীদল ছেড়ে ২৭ পরিবারের ৮৬ জন ভোটার শাসক দল বিজেপির পতাকা তলে শামিল হয়েছেন৷  নির্বাচন  এগিয়ে আসতেই দলত্যাগ ও যোগদান চলছে প্রতিদিনই৷ বিশেষ করে শাসক দলে যোগদান করতেই বেশী দেখা যাচ্ছে৷ নির্বাচনি সভা গুলোতে বিরোধী দল ত্যাগ করে  শাসক দল বিজেপিতে যোগদান করার হিড়িক পড়েছে৷ বৃহস্পতিবার সন্ধায় ২৮ তেলিয়ামুড়া কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী কল্যানী রায়ের সমর্থনে এক উঠান সভা অনুষ্ঠিত হয় জগন্নাথবাড়ি পঞ্চায়েতের অধীন ইচারবিল এলাকায়৷ উক্ত উঠান সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিধায়িকা তথা ২৮ তেলিয়ামুড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যানী রায়, এছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যমুনা দাস রায়, পঞ্চায়েত প্রধান সহ অন্যান্যরা৷ এদিনের এই সভায় বিভিন্ন দল ত্যাগ করে ২৭ পরিবারের ৮৬ জন ভোটার বিজেপি দলে  যোগদান করেন৷ যোগদানকারীদের হাতে দলিয় পতাকা তুলে দিয়ে বরন করে নেয়  বিধায়িকা সহ উপস্থিত নেতৃত্বরা৷

Releated Posts

উদয়পুরে যানজট নিরসনে এনএইচ-৮ বাইপাস নির্মাণের উদ্যোগ, সম্ভাব্য রুট পরিদর্শনে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়

উদয়পুর, ১ আগস্ট: উদয়পুর শহরের ক্রমবর্ধমান যানজট সমস্যা নিরসন এবং মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আগত তীর্থযাত্রী ও পর্যটকদের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল, ক্ষমা চাওয়ার দাবি

আগরতলা, ১ আগস্ট: সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর ব্রাহ্মণ সমাজ, গো-পূজা এবং প্রাচীন হিন্দু সমাজ…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

স্বর্ণজয়ী অস্মিতা দে-কে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া মা-র, ‘কঠোর পরিশ্রমের ফল এই সাফল্য’

বিলোনিয়া, ১ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি জুডো বিভাগের ফাইনালে স্বর্ণপদক জিতে দেশের পাশাপাশি ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top