News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • বিজেপির নেতৃত্বাধীন সরকার রাজ্যে দুঃশাসন চালু করেছে ঃ আশীষ সাহা
Image

বিজেপির নেতৃত্বাধীন সরকার রাজ্যে দুঃশাসন চালু করেছে ঃ আশীষ সাহা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ফেব্রুয়ারী৷৷ শুক্রবার সকাল থেকেই টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রে ভোট প্রচারে শামিল হন কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহা৷ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী৷ এবারের বিধানসভা নির্বাচনে রাজ্যের জনগণ বিজেপির নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করে নতুন সরকার গঠন করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন  টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহা৷ এদিন তিনি গণদেবতা দের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন৷ ভোট প্রচারে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহা বলেন মানুষ প্রয়োজনীয়তা উপলব্ধি করেছেন৷ জনগণের কাছে সবচেয়ে বড় প্রশ্ণ হল গণতন্ত্র পুনরুদ্ধার করা৷ জনগণের মনে প্রশ্ণ গণতন্ত্র রক্ষিত হবে কিনা,  সাংবিধানিক অধিকার রক্ষা করতে পারবে কিনা৷ বিজেপির নেতৃত্বাধীন সরকারের আমলে জনতার মৌলিক অধিকারগুলি কেড়ে নেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন৷ শুধু তাই নয় জন ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে৷ সে কারণেই মতাদর্শ গত দিক দিয়ে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ বিজেপির নেতৃত্বাধীন সরকারকে স্বৈরাচারী শাসক হিসেবে তিনি আখ্যায়িত করেন৷ জনগণের প্রত্যাশা পূরণ হোক সেটা চায় কংগ্রেস দল৷ জনগণের ভোটাধিকার নিশ্চিত করার উপর তিনি গুরুত্ব আরোপ করেন৷ আশিস বাবু বলেন সুশাসনের প্রচার চালিয়ে বিজেপির নেতৃত্বাধীন সরকার রাজ্যে দুঃশাসন চালু করেছে৷ মানুষ এই অসহনীয় অবস্থা থেকে মুক্তি চাইছেন৷ আসন্ন বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী করে রাজ্যে নতুন সরকার গঠন করার কাজে এগিয়ে আসার জন্য গণতন্ত্র প্রিয় ধর্মনিরপেক্ষ সকল স্তরের জনগণের প্রতি তিনি আবেদন জানিয়েছেন৷

Releated Posts

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে যুব মোর্চার রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্তদানে ব্যাপক সাড়া

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদীর জন্মদিনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার উদ্যোগে আগরতলায় আয়োজিত…

ByByReshmi Debnath Sep 13, 2026

দেবজ্যোতির মর্মান্তিক মৃত্যুর পর জগন্নাথ দিঘিতে গঙ্গা পূজা, ১০৮ কলসি গোমতীর জল অর্পণ

উদয়পুর, ১৩ সেপ্টেম্বর: গত ৬ সেপ্টেম্বর উদয়পুরের জগন্নাথ দিঘিতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় উদয়পুর ডন…

ByByReshmi Debnath Sep 13, 2026

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top