News Flash

Image

বাগমায় নাশকতার আগুনে পুড়ল বোলেরু গাড়ি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারী৷৷ গভীর রাতে আগুনে পুড়ে ছাই বোলেরো গাড়ি৷ ঘটনা বুধবার রাত প্রায় দুইটা নাগাদ উদয়পুর মহকুমার বাগমা পুলিশ ফাঁড়ি থানাধীন কড়ইয়ামুড়া মুসলিমপাড়া এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায় অন্যান্য দিনের মতো বুধবার মুসলিম পাড়ার তরু মিয়ার পরিবার রাতে খাওয়া দাওয়া শেষে সকলে ঘুমিয়ে পড়লে, রাত প্রায় দুইটা নাগাদ আচমকা টিআর ০৩ ডি ১৬৪২ নম্বরের গাড়িতে আগুনের লেলিহেন শিখা দেখতে পায়৷ সাথে সাথেই ঘর থেকে বের হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে পার্শবর্তী লোকজন ছুটে আসেন৷ খবর দেওয়া হয় উদয়পুর দমকল কর্মীদের৷ যদি অভিযোগ দমকল কর্মীরা ঘটনাস্থলে যাননি৷ এদিকে পার্শবর্তী লোকজন বাড়ি ঘরের মোটর পাম্প এবং বালি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন৷ যদিও ততক্ষনে গাড়িটি সম্পন্ন পুড়ে ছাই হয়ে যায়৷ গাড়িতে অগ্ণিকাণ্ডের ঘটনার খবর পেয়ে রাতেই বাগমা ফাঁড়ি থানার ওসি রতন রবিদাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে জান৷ এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই দফায় দফায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অগ্ণিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অভিযুক্তকে চিহ্ণিত করে কঠোর শাস্তির দাবি দাবি তোলেন৷

Releated Posts

বেহাল রাস্তায় নাজেহাল আড়ালিয়াবাসী, ১৫ দিনের মধ্যে কাজ না হলে আন্দোলনের হুঁশিয়ারি

সোনামুড়া, ২৮ আগস্ট: আড়ালিয়া এলাকার হাজারো মানুষের যোগাযোগের অন্যতম প্রধান রাস্তা বর্তমানে বেহাল দশায় পরিণত হয়েছে। বড় বড়…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

এনডিপিএস মামলার তথ্য নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যে অসঙ্গতির অভিযোগ বিধায়ক গোপাল রায়ের

আগরতলা, ২৮ আগস্ট: বিধানসভায় এনডিপিএস মামলায় দেওয়া তথ্য নিয়ে মুখ্যমন্ত্রী সঠিক উত্তর দিতে পারেননি বলে অভিযোগ তুললেন কংগ্রেস…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

বিএসএফ জওয়ানদের রাখি পরিয়ে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করল সিপাহীজলা দক্ষিণ মহিলা মোর্চা

আগরতলা, ২৮ আগস্ট: পবিত্র রাখি পূর্ণিমা উপলক্ষে সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বিএসএফ জওয়ানদের সঙ্গে রাখি বন্ধন উৎসব পালন করল…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

বারবার চুরি, নেই বিদ্যুৎ-পানীয় জল, শিক্ষক স্বল্পতার অভিযোগ: প্রতাপগড়ে পথ অবরোধ রামঠাকুর পাঠশালার পড়ুয়াদের

আগরতলা, ২৮ আগস্ট: স্কুলে একের পর এক চুরি, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যা এবং শিক্ষক স্বল্পতার…

ByByTaniya Chakraborty Aug 28, 2026
Scroll to Top