News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আমতলীতে নাশকতার আগুনে পুড়ল বামফ্রন্ট সমর্থিত পরিবারের দুটি গাড়ি
Image

আমতলীতে নাশকতার আগুনে পুড়ল বামফ্রন্ট সমর্থিত পরিবারের দুটি গাড়ি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারী৷৷  আমতলী থানা এলাকার ঈশান চন্দ্রনগর এলাকায় গতকাল গভীর রাতে দুষৃকতিকারীদের অগ্ণিসংযোগে দুটি গাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ শান্তির পরিবেশ বিঘ্নিত করার লক্ষ্যেই এ ধরনের চক্রান্ত বলে অভিযোগ উঠেছে৷ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক হিংসাত্মক কার্যকলাপ বেড়ে চলেছে৷ আমতলী থানা এলাকার ঈশান চন্দ্র নগরে বাম ছাত্র যুবক সংগঠনের সঙ্গে জড়িত এক যুবকের দুটি গাড়ি পুড়িয়ে দিয়েছে অজ্ঞাত পরিচয় দুষৃকতীকারীরা৷ ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার গভীর রাতে কে বা কারা বাড়ির পাশে রাখা দুটি গাড়িতে অগ্ণিসংযোগ করে৷ প্রতিবেশী এক ব্যক্তি আওয়াজ শুনতে পেয়ে ঘর থেকে বেরিয়ে লক্ষ্য করেন বাড়ির পাশে রাখা গাড়িতে আগুন জ্বলছে৷ সঙ্গে সঙ্গে তিনি বেরিয়ে আসেন এবং গাড়ির মালিক অরিজিৎ বিশ্বাস ও প্রতিবেশীদের ডেকে তোলেন৷ আগুনে একটি গাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অপর একটি গাড়ির আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয় মানুষজন৷ সেই গাড়িটিও অগ্ণিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর জোয়ানরা ঘটনাস্থলে ছুটে এসে গাড়ির দুটির আগুন নিয়ন্ত্রণে আনে৷ তবে এর মধ্যে গাড়ি দুটি ক্ষতিগ্রস্ত হয়ে যায়৷ ঘটনার খবর পেয়ে আমতলী থানার পুলিশও ঘটনাস্থলে ছুটে আসে৷ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ গাড়ির মালিক অরিজিৎ বিশ্বাস জানান এলাকায় তার জানা মত কোন শত্রু নেই৷ তিনি ছাত্র যুব আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন৷ আশঙ্কা করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই অরিজিৎ বিশ্বাস নামে ওই যুবকের গাড়ি দুটিতে অগ্ণি সংযোগ করেছে দুষৃকতিকারীরা৷ ঘটনাকে কেন্দ্র করে ঈশান চন্দ্রনগর এলাকা সহ পার্শবর্তী এলাকাগুলিতে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ অভিযুক্তদের খোঁজে বের করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন এলাকাবাসী৷ এদিকে অগ্ণিকাণ্ডে দুটি গাড়ী ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার খবর পেয়ে সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুশান্ত চক্রবর্তী সেখানে ছুটে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেন৷ তিনি এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যায়িত করে অভিযুক্তদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন৷ পাশাপাশি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানানো হয়েছে৷

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top