News Flash

  • Home
  • প্রধান খবর
  • মৈপিঠের সভা থেকে দুর্নীতি নিয়ে সরব শুভেন্দু অধিকারী
Image

মৈপিঠের সভা থেকে দুর্নীতি নিয়ে সরব শুভেন্দু অধিকারী

মৈপিঠ, ১ জানুয়ারি (হি . স.) : যাদের ভাঙা সাইকেল ছিল না তাদের এখন গাড়ি হয়েছে। এবার থেকে যদি আর একটাও বিজেপির কর্মীর গায়ে হাত পড়ে তাহলে কেষ্টর থেকেও অবস্থা খারাপ হবে। বুধবার মৈপিঠে সভা করতে এসে বক্তব্য রাখলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি লাগাতার দুর্নীতি নিয়েও সরব হন তিনি।

তিনি বলেন, চোরেদের রানি মমতা বন্দোপাধ্যায়। এসইউসিআই করলে হবে না সিপিআইএম করলে হবে না, তৃণমূলকে হটাতে বিজেপির হাতকে শক্ত করতে হবে। কুলতলিতে ম্যানগ্রোভ লাগানোর নামে টাকা খেয়েছে তৃণমূল, সব থেকে বেশি টাকা লুট হয়েছে এই দক্ষিণ ২৪ পরগনায়। এসবের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লাগাতার আক্রমণ করেন রাজ্যে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী। দক্ষিণ কলকাতার একটি পরিবারই রাজ্যের সমস্ত সুবিধা ও ক্ষমতা ভোগ করছে বলে দাবি করেন তিনি। আগামী দিন সভা নয় পদযাত্রা করবেন দক্ষিণ ২৪ পরগনা জেলায় । এমনটাই বার্তা দেন বিরোধী দল নেতা। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে দলের সংগঠনকে আরও শক্তিশালী করতে গ্রামে গ্রামে বাড়িতে গিয়ে চাটাই বৈঠকের পরামর্শ দেন তিনি।

Releated Posts

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top