News Flash

  • Home
  • Uncategorized
  • রড বোঝাই লরি উল্টে অল্পেতে প্রাণে বাঁচল চালক
Image

রড বোঝাই লরি উল্টে অল্পেতে প্রাণে বাঁচল চালক

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি৷৷ অতিরিক্ত পণ্যবোঝাই এর ফলে উঁচু রাস্তা উঠতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে রড বোঝাই একটি গাড়ি৷ ঘটনা নূতন বাজার থানাধীন বৈরাগী দোকান এলাকায়৷
ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার বেলা দুইটা নাগাদ বৈরাগী দোকান এলাকায় উঁচু রাস্তা উঠতে গিয়ে রড বোঝাই একটি গাড়ি উল্টে যায়৷ গাড়িটি আগরতলা থেকে করবুকের উদ্দেশ্যে যাচ্ছিল৷ গাড়িতে ১৫ টন রড বোঝাই করা হয়েছে বলে জানান গাড়ির চালক৷ যা গাড়ির বহন ক্ষমতার চেয়ে অনেক বেশি ছিল৷ যার ফলে অতিরিক্ত রডের ভরে গাড়িটি পিছনের দিকে উল্টে যায়৷ গাড়ির সামনের অংশটি রাস্তা থেকে অনেক উপরে উঠে যায়৷ গাড়ির চালক পরেশ চন্দ্র দাস জানান, রডগুলি আগরতলার সুব্রত ট্রান্সপোর্ট থেকে করবুকের ব্যবসায়ী পরেন্দ্র রিয়াং এর দোকানে নিয়ে যাওয়া হচ্ছিল৷ দুর্ঘটনার কবলে পড়া গাড়িটির নম্বর টিআর০৩এফ১৮৩৭৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নূতন বাজার থানার পুলিশ৷ অতিরিক্ত পণ্যবহণের জন্য গাড়ির চালককে জরিমানা করা হয়৷ পরবর্তী সময় জেসিবি দিয়ে দুর্ঘটনার কবলে পরা গাড়িটিকে উদ্ধার করা সম্ভব হয়৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top