News Flash

  • Home
  • Uncategorized
  • জেল থেকে ছাড়া পেলেন সঞ্জুবাবা, মুক্তি নিয়ে বিক্ষোভ
Image

জেল থেকে ছাড়া পেলেন সঞ্জুবাবা, মুক্তি নিয়ে বিক্ষোভ

sanjayপুণে, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): টানা ৪২ মাস কারাবাসের পর অবশেষে জেল থেকে মুক্তি পেলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত| বৃহস্পতিবার সকাল ৮ টা ৩৮ মিনিট নাগাদ পুণের ইয়েরওয়াড়া জেল থেকে বেরিয়ে আসেন মুন্নাভাই| কঁাধে ঝোলানো ব্যাগ, বঁা হাতে বুকের কাছে ধরা পাইল| পুণের ইয়েরওয়াড়া জেলের বাইরে এসে জেলের দিকে ঘুরে মাটিতে হাত ছুঁয়ে প্রণাম করলেন| তার পরে স্যালুট| জেলের বাইরে সঞ্জুবাবাকে স্বাগত জানান প্রচুর ভক্তরা| উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী মান্যতা দত্ত ও পরিচালক রাজকুমার হিরানিও| জেল থেকে সোজা পুণে বিমানবন্দরে চলে যান সঞ্জয় দত্ত| সেখান থেকে চার্টার্ড বিমানে মুম্বই উড়ে যান তিনি| এদিন ভক্তদের উদ্দেশে সঞ্জুবাবার প্রতিক্রিয়া ছিল, `ফ্যানেদের জন্যই আজ আমি এখানে|’
১৯৯৩ সালের ১২ মার্চ পরপর ১৩টি বিস্ফোরণে কেঁপে ওঠে বাণিজ্যনগরী মুম্বই| এর পরই বেআইনিভাবে নাইন এমএম পিস্তল ও একে-ফিফটি সিক্স রাইফেল রাখার অপরাধে টাডা আইনে গ্রেফতার হন সঞ্জয় দত্ত| ২০০৬ সালে সঞ্জয় দত্তকে ৬ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় টাডা আদালত| ২০০৭ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে জামিনে মুক্তি পান| ২০১৩ সালে সঞ্জয় দত্তর কারাদণ্ডের মেয়াদ ৬ বছর থেকে কমিয়ে ৫ বছর করে সুপ্রিম কোর্ট| ওই বছরেরই ১০ মে সাজা পুনর্বিবেচনার আবেদন খারিজ করে সঞ্জয় দত্তকে আত্মসমর্পণের নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত| ২০১৩-র ১৬ মে টাডা কোর্টে আত্মসমর্পণ করেন সঞ্জয় দত্ত| শেষ পর্যন্ত সংশোধনাগারে ভাল আচরণের জন্য সঞ্জয়কে মুক্তি দেওয়ার প্রস্তাবে অনুমোদন দেয় মহারাষ্ট্র সরকার|
তবে সঞ্জয় দত্তর মুক্তি নিয়েও বিক্ষোভ এবং বিতর্ক শুরু হয়েছে দেশের নানা মহলে| তাঁর বার বার প্যারোলে মুক্তি পাওয়া নিয়ে এর আগেই সরব হয়েছিলেন দেশের একাধিক বুদ্ধিজীবী মানুষ| কারণ, ২০১৩-র মে থেকে ২০১৪ পর্যন্ত ১১৮ দিন তিনি প্যারোলে জেলের বাইরেই কাটিয়েছেন| এদিন সঞ্জয়ের ছাড়া পাওয়ার প্রতিবাদে জেলের বাইরে বিক্ষোভ দেখান কিছু মানুষ| মেয়াদ শেষ হওয়ার আগে সঞ্জয়ের মুক্তির বিরুদ্ধে তারা বিক্ষোভ প্রদর্শন করেন| তবে অল্প সময়ের মধ্যেই বিক্ষোভকারীদের ওই এলাকা থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ|

কারাদণ্ড হওয়ার পর প্রথমে মুম্বইয়ের আর্থার রোড জেলে থাকাকালে কয়েদিদের পোষাক পরতে চাইতেন না সঞ্জয় দত্ত| একথা জানালেন ডেপুটি ইনসপেক্টর জেনারেল (কারা) স্বাতী শাঠে| সাজাপ্রাপ্ত মুন্নাভাইয়ের প্রথম দিকের জেল জীবনে কেমন আচরণ ছিল তা জানিয়ে শাঠে বলেছেন, আর্থার রোড জেলে থাকাকালে উনি জেলের কয়েদিদের নির্ধারিত পোশাক পরতে অনিচ্ছুক ছিলেন| কিন্তু কড়া কথায় বোঝানোর পর তিনি রাজি হন|
প্রসঙ্গত, পুনের জেলে পাঠানোর আগে সঞ্জয়কে রাখা হয়েছিল আর্থার রোড জেলে| পুনের জেলেই পাঁচ বছরের কারাবাসের বেশিরভাগ সময় ছিলেন সঞ্জয়| ইয়েরওয়াড়া জেলে তাঁর দৈনিক রুটিন কী ছিল? শাঠে বলেছেন, সব বন্দিদের জন্য যা নিয়ম তাই মানতেন তিনি| ভোর সাড়ে ৫ টায় ঘুম থেকে উঠে সকালের প্রার্থনা, শরীর চর্চা, চা পান, প্রাতঃরাশ, তারপর ছিল সারাদিনের কাজকর্ম| তবে অন্য বন্দিরা যেমন ওয়ার্কশেডে গিয়ে যাঁর যাঁর নির্দিষ্ট কাজ করতেন, সঞ্জয় নিরাপত্তাজনিত কারণে নিজের সেলে বসেই বেতের জিনিসপত্র, কাগজের ঠোঙা বানাতেন|
পাশাপাশি সহবন্দিদের বিনোদনেও সময় দিতেন তিনি| এত বড় পর্দার নায়ককে এত কাছে পেয়ে বাকিরা ছাড়বেন কেন? তাদের আবদার মেটাতে ইনার সার্কিট ওয়াইসিপি রেডিওর জন্য তাঁকে রেডিও জকি-র দায়িত্ব পালন করতে হয়েছে| ইয়েরওয়াড়ায় ৪২ মাস ছিলেন তিনি| পুনের ইয়েড়ওয়াড়া জেলে ভাল ছেলে হয়েছিলেন| সেজন্য পুরস্কারও পেয়েছেন| মেয়াদ পূর্ণ হওয়ার অনেক আগেই জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে সঞ্জয় দত্তকে| কিন্তু
৫৬ বছর বয়সি এই অভিনেতা গ্রেফতার হওয়ার সময় ১৮ মাস জেল খেটে ফেলেছিলেন| ২০১৩-র মে মাসে তিনি ৫ বছরের কারাবাসের বাকি মেয়াদ খাটার জন্য আত্মসমর্পণ করেন| বৃহস্পতিবার কারাবাসের মেয়াদ পূর্ণ হওয়ার ১০৩ দিন আগে ছাড়া পেলেন সঞ্জয় দত্ত|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top