News Flash

  • Home
  • Uncategorized
  • রাজপথে বালি বোঝাই ট্রাক দূর্ঘটনাগ্রস্ত, ভেঙ্গে ফেলল বাউন্ডারী ওয়াল
Image

রাজপথে বালি বোঝাই ট্রাক দূর্ঘটনাগ্রস্ত, ভেঙ্গে ফেলল বাউন্ডারী ওয়াল

Tripper Accidentনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ফেব্রুয়ারি৷৷ পথ দুর্ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ ভোর রাতে রাজধানী আগরতলা শহরের কর্ণেল চৌমুহনী ও বিদুরকর্তা চৌমুহনীর মাঝামাঝি স্থানে একটি বালুবোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ড্রেইনে পড়ে যায়৷ তাতে রাস্তার পাশের একটি বাড়ির দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ঘটনার পরপরই গাড়ির চালক পালিয়ে যায়৷ বাড়ির মালিক জানিয়েছেন, রাত আড়াইটা নাগাদ হঠাৎই বিকট আওয়াজ শুনে তারা ঘর থেকে বের হন৷ [vsw id=”bBcDgkZw_Ac” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]তখনই তারা দেখতে পান একটি ট্রিপার গাড়ি দুর্ঘটনাগ্রস্থ হয়ে বাড়ির বাউন্ডারিওয়ালে ধাক্কা লেগেছে৷ তাতে বাউন্ডারি ওয়ালটি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ খবর পেয়ে পশ্চিম থানার পুলিশও ছুটে আসে৷ এব্যাপারে একটি মামলা গৃহীত হয়েছে৷ চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে  জানা গেছে৷ গাড়ির চালক নেশাগ্রস্ত ছিল বলেও আশঙ্কা করা হচ্ছে৷ সে কারণেই গাড়িটির নিয়ন্ত্রণ রক্ষা করতে না পারায় ডানদিক দিয়ে গাড়িটি ড্রেইনে পড়ে গেছে৷ এদিকে, সন্ধ্যা নাগাদ রাজধানী আগরতলা শহরে  একটি দ্রুতগামী গাড়ি একটি টমটমকে ধাক্কা দেয়৷ তাতে টমটমের চালক সহ পাঁচজন গুরুতরভাবে আহত হন৷ তাদেরকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ পরপর এসব দুর্ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক দেখা দিচ্ছে৷ সরকারি ও বেসরকারি উদ্যোগে পথ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন প্রচার অভিযান চালালেও তাতে বাস্তবে কাজের কাজ কিছুই হচ্ছে না৷ উপরন্তু পথ দুর্ঘটনা ক্রমাগত বেড়েই চলেছে৷ দুর্ঘটনা হ্রাস করার লক্ষ্যে আইনীব্যবস্থাকে আরো কঠোর করার যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top