News Flash

  • Home
  • Uncategorized
  • অসহিষ্ণুতা বিতর্কে এবার মুখ খুললেন অভিনেতা কমল হাসান
Image

অসহিষ্ণুতা বিতর্কে এবার মুখ খুললেন অভিনেতা কমল হাসান

কমল হাসান
কমল হাসান

বস্টন, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : অসহিষ্ণুতা বিতর্কে এবার মুখ খুললেন অভিনেতা কমল হাসান| তাঁর মতে, দেশে এখন সমস্ত সম্প্রদায়ের পরস্পরকে গ্রহণ করার মানসিকতা অর্জন করা প্রয়োজন| কমল সহিষ্ণুতা শব্দটিরই বিপক্ষে| তিনি বলেন, আমি সহিষ্ণুতা নয়, গ্রহণ শব্দটিতে বিশ্বাসী| তাঁর মতে, কেন কোনও বিষয়কে গ্রহণযোগ্য বা অগ্রহণযোগ্য বলে ভাবতে পারি না?
হার্ভার্ড ইউনিভার্সিটিতে একটি অনুষ্ঠানে কমল বলেন, দেশে ভেদাভেদ মুছতে একে অপরকে গ্রহণ করার মানসিকতা নিতে হবে| সেখানে পড়ুয়াদের সামনে তিনি আরও বলেন, এদেশ এমনিতেই তাঁর দুই বাহু বাংলাদেশ, পাকিস্তানকে হারিয়েছে| তাই এই দেশকে রক্ষা করতে এখন ঐক্য ও সংহতি খুবই প্রয়োজন| তিনি বলেন, আমরা সহ্য করি বলেই দেশে অসহিষ্ণুতা রয়েছে| যদি আমাদের মধ্যে গ্রহণ করার ক্ষমতা তৈরি হয়| তবে এই সমস্যাগুলিই থাকবে না| প্রত্যেক ধর্মের মানুষের প্রতি সহনশীল হওয়ার পরামর্শ দেন তিনি|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top