News Flash

  • Home
  • Uncategorized
  • মুম্বই হামলা নিয়ে বিশেষ আদালতে বিস্ফোরক স্বীকারোক্তি দিলেন মূলচক্রী ডেভিড হেডলি
Image

মুম্বই হামলা নিয়ে বিশেষ আদালতে বিস্ফোরক স্বীকারোক্তি দিলেন মূলচক্রী ডেভিড হেডলি

26_11 Mumbai Attack copyমুম্বই, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : হাফিজ সঈদের নির্দেশেই কাজ করতাম| সঈদের বক্তৃতায় অনুপ্রাণিত হয়েছিলাম| সোমবার মুম্বই আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বয়ান দিতে গিয়ে এমনই মন্তব্য করল মুম্বই হামলার মূল চক্রী ডেভিড হেডলি| জেহাদি প্রশিক্ষণ নেওয়ার সময়ই লকভির সঙ্গে তার আলাপ হয় এবং সেই সূত্রেই হাফিজ সঈদের সঙ্গে তার পরিচয় বলে জানায় হেডলি| তার কথায়, কাশ্মীরে ভারতীয় সেনার বিরুদ্ধে লড়তে চেয়েছিলাম| লকভিও যেতে দেয়নি| ময়দানে নেমে লড়াইয়ের বয়স নেই| অন্য কাজে লাগাবে বলে লকভিই তাকে জানিয়েছিল বলে আদালতে দাবি জানায় হেডলি| এছাড়া হাজিফ সঈদ তাদের কাজকর্মের সঙ্গে জড়িত পাকিস্তানের সেনা কর্তাদের নাম নেয় বলেও জানায় মুম্বই হামলার মূলচক্রী| তার মন্তব্য, আমার কাছে ভারতের ভিসা ছিল| তা দেখে খুশি হয় আইএসআই কর্তারা|
এদিন ডেভিড হেডলির বয়ানে চাঞ্চল্যকর নানা তথ্য উঠে এসেছে| হাফিজ সঈদের সঙ্গে যোগসূত্র ব্যাখ্যা করার পাশাপাশি তার ভারতে আগমনের কথাও জানায় ২৬-১১ হামলার মাস্টার মাইন্ড| মুম্বই হামলার চার মাস পরেও ভারতে এসেছিল হেডলি| ২০০৯ সালের ৭ই মার্চ ভারতে এসেছিল বলে জানাল ডেভিড কোলম্যান হেডলি|
২০০৮ সালের নভেম্বর মাসে মুম্বই শহরে জঙ্গি হামলা চালায় লস্কর জঙ্গিরা| এর আগে দুবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল লস্কর ই তৈবা| ওই বছরের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে মুম্বই হামলার জন্য এগোলেও মাঝপথে রণে ভঙ্গ দিতে হয়েছিল তাদের| ভিডিও কনফারেন্সে মুম্বই আদালতে এমনই জানিয়েছে ডেভিড হেডলি| হেডলির সাক্ষ্য অনুযায়ী, সন্ত্রাসবাদী সংগঠন লস্কর ই তোইবার একনিষ্ঠ সমর্থক ছিল মুম্বই হামলার মূল ষড়যন্ত্রকারী| লস্করে তার সহকর্মী ছিল সাজিদ মীর| কাশ্মীরে বিভিন্ন জঙ্গি হানার সঙ্গে জড়িত ছিল এই সাজিদ| দাউদ গিলানি থেকে ডেভিড হেডলি হওয়ার পরেই সাজিদের সঙ্গে যোগাযোগ করে সে| নাম পরিবর্তনের পরেই পাকিস্তানে গিয়েছিল| ভারতে প্রবেশের জন্যেই এই নাম বদল বলেও কবুল করেছে দাউদ গিলানি তথা ডেভিড হেডলি| সাজিদ মীর চাইছিল ভারতে পাকাপাকিভাবে ব্যবসা করুক মুম্বই হামলার মূলচক্রী| ভুয়ো পাসপোর্ট বানিয়ে ২০০৭ সাল থেকে ২০০৮ সালের মধ্যে সে আটবার ভারতে এসেছিল| এর মধ্যে সাত বার মুম্বই এসেছিল হেডলি| একবার আমেরিকা থেকে দিল্লি এসেছিল| বাকি সাতবার মুম্বই রেইকি করতে হেডলি পাকিস্তান হয়ে ভারতে ঢুকেছিল| প্রথমবার ভারতে আসার আগেই সাজিদ মুম্বই হামলার পরিকল্পনার কথা তাকে জানিয়েছিল বলে বয়ানে বলেছে ডেভিড হেডলি|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top