News Flash

  • Home
  • Uncategorized
  • লাহোরে দাউদের সঙ্গে সাক্ষাত্ করেছিলেন মোদী-নওয়াজ, চাঞ্চল্যকর মন্তব্য আজম খানের
Image

লাহোরে দাউদের সঙ্গে সাক্ষাত্ করেছিলেন মোদী-নওয়াজ, চাঞ্চল্যকর মন্তব্য আজম খানের

গাজিপুর, ৭ ফেব্রুয়ারি (হি.স.): পাকিস্তান সফর করার সময় যখন লাহোরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তখনই পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ তাঁর সঙ্গে দাউদ ইব্রাহিমের পরিচয় করিয়ে দেন| রবিবার এমনই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন সমাজবাদী পার্টির নেতা আজম খান| তিনি এও জানিয়েছেন যে, লাহোরে দাউদ এবং মোদীর মধ্যে নিশ্ছিদ্র ঘরে বৈঠক হয়| আর এই বৈঠকে নওয়াজ শরিফও উপস্থিত ছিলেন|
আজম খান তাঁর দাবিকে আরও জোরালো করার জন্য জানান, তাঁর কাছে বক্তব্যের স্বপক্ষে যথেষ্ট যুক্তি রয়েছে| তাঁর কাছে নাকি এই বৈঠকের ছবিও রয়েছে| আজম খান আরও জানান, যদি বিজেপির পক্ষ থেকে এই দাবি অস্বীকার করা হয় তাহলে তিনি ওই ছবিগুলো সর্বসমক্ষে নিয়ে আসতে পারেন| তবে, আজম খানের এই দাবিকে ভুয়ো বলেই উড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top