News Flash

  • Home
  • প্রধান খবর
  • তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের জন্য ৫৭৩.১২ কোটি টাকার প্রকল্প অনুমোদন করলেন নীতিন গড়কড়ি
Image

তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের জন্য ৫৭৩.১২ কোটি টাকার প্রকল্প অনুমোদন করলেন নীতিন গড়কড়ি

নয়াদিল্লি, ২৪ নভেম্বর (হি.স.) : তেলেঙ্গানার মুলুগু জেলার এনএইচ-১৬৩-এর হায়দরাবাদ-ভুপালপত্তনম সেকশন থেকে দুই লেনের রাস্তাকে প্রশস্ত করার জন্য মোট ১৩৬.২২ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়কড়ি।

তিনি বলেন, প্রকল্পের প্রসারণটি লাকনাভারম হ্রদ এবং বোগোথা জলপ্রপাত সহ প্রধান পর্যটন স্থানগুলিকে সংযুক্ত করেছে। এই প্রসারিত উন্নয়ন তেলঙ্গানা এবং ছত্তিশগড়ের মধ্যে আন্তঃরাজ্য যোগাযোগ উন্নত করবে। মন্ত্রী বলেন, মুলুগু জেলা একটি বামপন্থী চরমপন্থা (এলডব্লিউই) প্রভাবিত জেলা এবং এটি প্রসারিত হলে সরকারকে এলডব্লিউই কার্যকলাপের উপর নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করবে।
গডকরি আরও বলেন, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের নাগারকর্নুল জেলার কৃষ্ণা নদীর উপর আইকনিক সেতুর অ্যাপ্রোচ সহ জাতীয় সড়ক ১৬৭কে সহ ২/৪ লেনে পুনর্বাসন এবং আপগ্রেডেশনের জন্য মোট ৪৩৬.৯১ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, জাতীয় সড়ক ১৬৭কে হায়দরাবাদ/কালওয়াকুর্থি এবং তিরুপতি নান্দিয়ালা-চেন্নাইয়ের মত গুরুত্বপূর্ণ গন্তব্যগুলির মধ্যে দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার কমিয়ে দেবে৷

Releated Posts

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে…

ByBySandeep Biswas Jul 31, 2026

৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (ফরেক্স রিজার্ভ) ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৬.১১৮ বিলিয়ন ডলার…

ByByNews Desk Jul 31, 2026

কাবেরী জল-বিতর্কে কেআরএস বাঁধ ঘেরাও, বিজেপি নেতাদের আটক; শিবকুমারের বিরুদ্ধে তোপ বিজয়েন্দ্রর

মান্ড্যা, ৩১ জুলাই (আইএএনএস): কাবেরী জল-বিতর্কে তামিলনাড়ুকে জল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কর্নাটকের শ্রীরঙ্গপত্তনের কৃষ্ণ রাজ সাগর (কেআরএস)…

ByByNews Desk Jul 31, 2026

প্রেমচাঁদ চিরকাল দেশবাসীর প্রেরণার উৎস হয়ে থাকবেন: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রখ্যাত কথাসাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের জন্মজয়ন্তীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top