News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সওয়াল আইপিএফটির
Image

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সওয়াল আইপিএফটির

IPFTনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি৷৷ ভিলেজ কমিটি নির্বাচনে তপশিলীভুক্ত জাতি সংরক্ষিত আসনে কোন প্রার্থী দিতে পারছে না আইপিএফটি৷ তবে, এসটি এবং সাধারণ আসনে অধিকাংশ প্রার্থী চূড়ান্ত হয়ে গেছে বলে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন আইপিএফটির সভাপতি এনসি দেববর্মা৷ তিনি জানান, এখন পর্যন্ত ২৫১৭ জন প্রার্থী চূড়ান্ত হয়েছে৷ তবে, এসসি সংরক্ষিত ১৮০টি আসনে কোন প্রার্থী দেওয়া সম্ভব হচ্ছে না৷ এদিকে, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সওয়াল তুলেছেন শ্রীদেববর্মা৷ তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনে কমিশন শাসক দলের অনুগত হয়েই কাজ করেন৷ কারণ, রাজ্য নির্বাচন কমিশনার পদে যিনি রয়েছেন তিনি রাজ্য সরকারের দ্বারা নিযুক্ত৷ ফলে, কাগজেপত্রে নিরপেক্ষতার দাবি করলেও বাস্তবে তারা শাসক দলের হয়েই কাজ করে থাকেন৷ গত এডিসি নির্বাচনে বহু অভিযোগ রাজ্য নির্বাচন কমিশনের কাছে জানানো হয়েছিল৷ কিন্তু কমিশন তাতে কর্ণপাত করেনি৷
এদিকে, আইপিএফটির উপজাতি সংরক্ষিত আসনের প্রার্থীদের এসটি সার্টিফিকেট প্রদানে প্রশাসন টালবাহানা করছে বলে শ্রীদেববর্মা অভিযোগ করেন৷ তিনি জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে এসটি সার্টিফিকেট আবশ্যিক৷ কিন্তু আইপিএফটির প্রার্থীদের এসটি সার্টিফিকেট দেওয়া হচ্ছে না৷ এবিষয়ে মহকুমা শাসক এমনকি প্রশাসনের ঊর্দ্ধতন কর্তৃপক্ষের দ্বারস্ত হয়েও কোন সুরাহা হচ্ছে না বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন৷ বিষয়টি রাজ্য নির্বাচন কমিশনের নজরেও নেওয়া হয়েছে৷ তাতেও কোন সমস্যার সমাধান হচ্ছে না বলে তিনি আক্ষেপ করেন৷
নির্বাচনের ফলাফল প্রসঙ্গে শ্রীদেববর্মা দাবি করে বলেন, ২০১১ সালের এডিসি নির্বাচনের তুলনায় ২০১৬ সালের ভিলেজ কমিটি নির্বাচনে পরিস্থিতির অনেক বদল হয়েছে৷ নির্বাচনে বেশ কয়েকটি আসনে জয়ী হবেন বলে তিনি আশা ব্যক্ত করেছেন৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top