News Flash

  • Home
  • Uncategorized
  • লোয়ারপোয়ায় জাতীয় সড়ক সংস্কার অনিশ্চিত আসাম সরকারের উদাসীনতায়
Image

লোয়ারপোয়ায় জাতীয় সড়ক সংস্কার অনিশ্চিত আসাম সরকারের উদাসীনতায়

NH 6 PIC (1)নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি৷৷ লোয়ারপোয়ায় জাতীয় সড়ক সংস্কার আসাম সরকারের গাফিলতিতে অনিশ্চয়তার মুখে পড়েছে৷ জাতীয় সড়ক সংস্কারের দায়িত্বে থাকা এজেন্সির সাথে সমস্যা দেখা দেওয়ায় কবে নাগাদ সারাইয়ের কাজ শুরু হবে তা নিশ্চিত নয়৷ পূর্ত দপ্তরের মুখ্যবাস্তুকার সুনীল ভৌমিক জানিয়েছেন, লোয়ারপোয়ায় আসাম -আগরতলা জাতীয় সড়কে আসামের অংশে রাস্তা সংস্কারের বিষয়ে সেই রাজ্যের পূর্ত দপ্তরের সচিবের সাথে আলোচনা হয়েছে৷ রাস্তা সংস্কারের কাজে নিয়োজিত এজেন্সির সাথে ঝামেলার বিষয়টি আসাম সরকারের পূর্ত দপ্তরের সচিব রাজ্যকে জানিয়েছেন৷ তবে, আগামী ৭-৮দিনের মধ্যে সমস্যা সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন৷ এরপরই সংস্কারের কাজ শুরু হবে বলে তিনি জানিয়েছেন৷ এদিকে, রাজ্যের মুখ্যসচিব যশপাল সিংহা কেন্দ্রীয় ভূতল পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের সচিবকে আসাম-আগরতলা জাতীয় সড়ক সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছেন৷ মূলত, লোয়ারপোয়ায় আসামের অংশে ৭-৮কিলোমিটার রাস্তার বেহাল দশা৷ আর আসাম সরকারের গাফিলতির কারণেই আসাম-আগরতলা জাতীয় সড়কের রাহুর দশা কাটছে না তা অনেকটাই স্পষ্ট৷
পূর্ত দপ্তরের মুখ্যবাস্তুকার সোমবার সাংবাদিকদের জানিয়েছেন, ত্রিপুরা এবং আসামের জাতীয় সড়কের বিভিন্ন কাজকর্ম খতিয়ে দেখতে সংশ্লিষ্ট মন্ত্রকের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল আগামী ২৭ কিংবা ২৮ জানুয়ারি রাজ্যে আসছেন৷ তিনি রাজ্যে এসে আগরতলা-সাব্রুম জাতীয় সড়কের পাশাপাশি আসাম-আগরতলা জাতীয় সড়কের অবস্থার খোঁজখবর নেবেন৷ এবিষয়ে তিনি রাজ্যে সরকারের সাথে বৈঠক করবেন৷
এদিকে, আগরতলা-সাব্রুম জাতীয় সড়কের কাজ শুরু হয়ে গেছে বলে জানিয়েছেনপূর্ত দপ্তরের মুখ্যবাস্তুকার সুনীল ভৌমিক৷ তিনি জানান, ইতিমধ্যে বিভিন্ন জায়গায় গাছ কাটা শুরু হয়েছে৷ তবে, জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থা খুবই ধীরলয়ে কাজ করছে৷ সামনেই বর্ষা মরশুম৷ ফলে, কাজ আরো দ্রুতগতিতে করার জন্য পূর্ত দপ্তরের তরফে এজেন্সিকে প্রতিনিয়ত চাপ দেওয়া হচ্ছে৷ তিনি আরো জানান, জমি সংক্রান্ত সমস্ত সমস্যা সমাধান হয়ে গেছে৷ ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বিদ্যুতের খঁুটি সরানোর কাজও শুরু হয়ে গেছে৷ বিদ্যুৎ দপ্তরকে আরো দ্রুত বিদ্যুতের খঁুটি সরানোর জন্য অনুরোধ করা হয়েছে বলে শ্রীভৌমিক জানিয়েছেন৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top