News Flash

  • Home
  • Uncategorized
  • ওবিসি ছাত্রাছাত্রীদের মেধা পুরস্কার প্রদান
Image

ওবিসি ছাত্রাছাত্রীদের মেধা পুরস্কার প্রদান

OBCনিজস্ব প্রতিনিধি, কল্যানপুর, ২২ জানুয়ারি ৷৷ অন্যান্য পশ্চাদপদ শ্রেণী ছাত্র-ছাত্রীদের মধ্যে ডঃ বি আর আম্বেদকর স্বর্ণপদক ও আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার প্রদান করল অন্যান্য পশ্চাদপদ শ্রেণী কল্যান দফতর শুক্রবার মুক্তধারা অডিটরিয়ামে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী এই অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সমাজ কল্যান ও অন্যান্য পশ্চাদপদ শ্রেণী কল্যান দফতর মন্ত্রী বিজিতা নাথ৷
ডক্টর বি আর আম্বেদকর স্বর্ণপদক এবং আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার প্রদান করা হল অন্যান্য পশ্চাদপদ শ্রেণী ছাত্র-ছাত্রীদের মধ্যে৷ শুক্রবার মুক্তধারা অডিটরিয়ামে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে অন্যান্য পশ্চাদপদ শ্রেণী কল্যান দফতর৷ প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজ কল্যান ও অন্যান্য পশ্চাদপদ শ্রেণী কল্যান দফতরের মন্ত্রী বিজিতা নাথ৷ সদর মহকুমা ভিত্তিক এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৩জনকে আম্বেদকর স্বর্ণপদক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ৪৭তম জনকে আম্বেদকর মেধা পুরস্কার এবং ৩ জনকে বিদ্যাসাগর সমাজ সংসৃকতি পুরস্কার প্রদান করা হয়৷ বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিজিতা নাথ পশ্চাদপদ শ্রেণী বিভাজন নিয়ে প্রশ্ণ তুলেন৷ তিনি শ্রেণী বিভাজন প্রশ্ণে সরাসরি কেন্দ্রীয় সরকারকে দায়ি করেন৷
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুরনিগমের মেয়র প্রফুল্লজিৎ সিনহা, দপ্তর অধিকর্তা অমিত কুমার দেববর্মা৷ বিশেষ সচিব নবনীতা রায় ও অন্যান্য বিশিষ্ঠ জনেরা৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top