News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক রাজ্যের দাবী নিয়ে পাহাড়বাসীর মগজ ধোলাই জারি
Image

পৃথক রাজ্যের দাবী নিয়ে পাহাড়বাসীর মগজ ধোলাই জারি

Tripura & IPFTনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১০ জানুয়ারি৷৷ ভিলেজ কমিটির নির্বাচন যতই এগিয়ে আসছে শাসক দলে প্রচার সেই রকম না থাকলে তিপ্রাল্যান্ড সহ পাহাড়ী জনপদে বসবাসকারীদের সরকারী যাবতীয় সুযোগ সুবিধা দাবী সহ বামফ্রন্ট সরকারের বিভিন্ন দূনীতির ইস্যু নিয়ে আই পি এফ টির প্রচার তুঙ্গে৷ তেলিয়ামুড়া মহকুমা অত্যন্ত প্রত্যন্ত এলাকা নোনাছড়া এডিসি ভিলেজের প্রজা বাহদুর মলসম পাড়াতে আই পি এফ টির নির্বাচনী প্রচার সভা অনুষ্ঠিত হয়৷ এছাড়া ও একই দিনে তুইকর্মা এলাকার নির্বাচনী বাজার সভা অনুষ্ঠিত হয়৷
শাসক বামফ্রন্ট দলের উন্নয়নের শ্লোগান গ্রাম পাহাড়ে যে চলে না তার ঘাটে ঘাটে প্রমান৷ তবে রাজ্যের শহর অঞ্চলে যে পরিমান উন্নয়ন ঘটেছে গ্রাম পাহাড়ে তুলনামূলক কমই উন্নয়ন করতে সক্ষম হয়েছে উন্নয়নে ফেরীওয়ালারা৷ এদিকে গ্রাম পাহাড়ের মানুষ জনরা আজও সরকারী বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত৷ আর বর্তমান শাসক বামফ্রন্টের বিভিন্ন দূনীতিসহ তিপ্রা ল্যান্ডের দাবীতে সরব হয়ে ভিলেজ নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছে পাহাড়ী জন পদের আই পি এফ টি৷ মুঙ্গিঁয়া কামী ব্লকের নোনা ছড়া এডিসি ভিলেজের প্রজা বাহাদুর মলসম পাড়াতে নির্বাচনী প্রচার সভা সহ তুই কর্মাতে ও একই দিনে প্রচার সভা করে আই পি এফ টি৷ প্রজা বাহাদুর মলসম পাড়াতে দত্ত মলসম পাড়া, কর্ণ রাম, পাড়াসহ পাশ্ববর্তী দূরের উপজাতি জনগন অংশ গ্রহন করে আই পি এফ টির সভাতে৷ তবে শাসক দলের উপর আস্থা হারিয়ে পাহাড়ী জন পদের মানুষেরা আই পি এফটির সভাতে যোগদান করে৷ এদিনে সভাতে উপস্থিত ছিলেন রাজ্যে আই পি এফটি কমিটির সহ সভাপতি অঘোর দেববর্মা৷ এছাড়া ছিলেন আই পি এফটির তাবড় নেতা তথা প্রাক্তন বিধায়ক রাজেশ্বর দেববর্মা৷ এদিনের সভাতে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে সভাপতি অঘোর দেববর্মা বলেন, আই পি এফটি দল বাঙালি হিন্দু বিরোধী নয়৷ পাহাড়ী জনপদে বসবাদ কারীদের উন্নয়ন ও সরকারী সুযোগ সুবিধা সঠিক ভাবে পৌঁচ্ছে দেবার জন্যেই আই পি এফটির লড়াই৷ তিনি আরো বলেন বহিরাজ্যে তথা মিজোরাম, অরুনাচল প্রদেশ সহ বিভিন্ন রাজ্যের উপজাতি জনগন পদের বসবাস কারীরা উন্নত৷ বর্তমান সরকারের শোষন নীতি কায়েম থাকা৷ ফলে পাহাড়ী জনপদে বসবাসীরা আজও পিছিয়ে রয়েছে৷
এদিকে একসই সভাতে বক্তব্য রাখেন আই পি এফ সি নেতা তথা প্রাক্তন বিধায়ক রাজেশ্বর দেববর্মা৷ শাসক সি পি এম দল মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছ থেকে ভোট কমিয়ে নেয়৷ কিন্তু তারা জন গনদের উন্নয়ন করেনা৷ নোনাছড়াতে বসবাস কারীদের মধ্যে যাবতীয় মৌলিক অধিকারের সুযোগ সুবিধা পৌঁচ্ছে দিতে ব্যর্থ৷ পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্য সহ আরো বিভিন্ন মৌলিক অধিকার দিতে পারেনি বর্তমান শাসক দল৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top