News Flash

  • Home
  • Uncategorized
  • আজ কৈলাসহরে কংগ্রেসের গণবস্থান
Image

আজ কৈলাসহরে কংগ্রেসের গণবস্থান

congressনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারি৷৷ কৈলাসহরের সার্বিক উন্নয়নের স্বার্থে তীব্র আন্দোলনে সামিল হওয়ার কথা ঘোষণা করেছে জেলা কংগ্রেস কমিটি৷ আগামী শনিবার কংগ্রেস ভবনের সামনে ২১ দফা দাবিতে ৬ ঘন্টার গণ অবস্থান পালন করা হবে৷
কৈলাসহরবাসীর সার্বিক উন্নয়নের স্বার্থে জেলা কংগ্রেস কমিটি আন্দোলন কর্মসূচী গ্রহণ করেছে৷ জেলা কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেস সভাপতি মহম্মদ বদরুজ্জমান আন্দোলন কর্মসূচী ঘোষণা করেন৷ তিনি বলেন, ২১ দফা দাবি আদায়ের লক্ষ্যে শনিবার কংগ্রেস ভবনের সামনে ৬ ঘন্টার গণ অবস্থান পালন করা হবে৷ সরকার যদি দাবি পূরণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করে তাহলে ১৮ জানুয়ারি কৈলাসহরে বন্ধের ডাক দেওয়া হবে বলে হঁুশিয়ারি দেওয়া হ য়েছে৷ ২১ দফা দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল কুমারঘাট কৈলাসহরের অসমাপ্ত কাজ পক্ষকালের মধ্যে শে, করা পালিয়ে যাওয়া চিটফান্ড সংস্থাগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা, কৈলাসহর মহকুমায় একটি কারিগরী মহাবিদ্যালয় স্থাপন করা, কৈলাসহরে অবস্তিত জেলাস্তরের কোন অফিস অন্যত্র স্থানান্তর করা যাবে না, কৈলাসহরে একটি বিএড কলেজ স্থাপন করা কৈলাসহরে সীমান্ত হাট ও সার কারখানা স্থাপন ও কৈলাসহরের বিমানবন্দরের জমি অধিগ্রহণ করা প্রভৃতি৷ সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রুদ্রেন্দ ভট্টাচার্য৷ দাবিগুলি পূরণ না হলে কংগ্রেস দল বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে হঁুশিয়ারি দেওয়া হয়েছে৷

Releated Posts

নেপালের ভয়াবহ বন্যায় মৃত বিদেশিদের দেহ শনাক্তকরণে নতুন নির্দেশিকা

কাঠমান্ডু, ১ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের রসুয়া জেলায় সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যায় মৃত বিদেশি নাগরিকদের দেহ শনাক্তকরণ এবং তাঁদের…

ByByNews Desk Sep 1, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026
Scroll to Top