News Flash

  • Home
  • প্রধান খবর
  • Supreme Court:মুম্বই বিস্ফোরণে দোষী আবু সালেমকে ২৫ বছরের বেশি সাজা দেওয়া যাবে না : সুপ্রিম কোর্ট
Image

Supreme Court:মুম্বই বিস্ফোরণে দোষী আবু সালেমকে ২৫ বছরের বেশি সাজা দেওয়া যাবে না : সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ জুলাই ( হি.স.) : পর্তুগালকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা মানতে বাধ্য ভারত সরকার। ২৫ বছরের সাজা শেষ হলেই আবু সালেমকে ছেড়ে দিতে হবে। সোমবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণে দোষী সাব্যস্ত হন গ্যাংস্টার আবু সালেম।

সালেম দোষী সাব্যস্ত হওয়ার পর পর্তুগালের সঙ্গে দীর্ঘ আইনি লড়াইয়ে জড়িয়ে পড়ে ভারত। শেষে ২০০৫ সালের ১১ নভেম্বর তাঁকে পর্তুগাল থেকে ভারতে নিয়ে আসা হয়। তখনই কেন্দ্রীয় সরকার পর্তুগালকে আশ্বাস দেয় ২৫ বছরের বেশি সাজা হবে না তাঁর। ২০৩০ সালে তাঁর সাজার মেয়াদ শেষ হচ্ছে।
সুপ্রিম কোর্টের বিচারপতি এসকে কৌল এবং এমএম সুন্দরেশের বেঞ্চ জানিয়েছে, ভারতের রাষ্ট্রপতিকে সংবিধানের ৭২ নম্বর ধারা মেনে চলার পরামর্শ দিতে বাধ্য কেন্দ্রীয় সরকার। বেঞ্চের কথায়, ‘‘২৫ বছরের সাজা শেষের এক মাসের মধ্যেই সমস্ত প্রয়োজনীয় নথি জমা করতে হবে। এমনকি, ভারতীয় দণ্ডবিধি মেনে কেন্দ্র চাইলে ওই এক মাস সময় মকুবও করতে পারে। সালেমের ২৫ বছর সাজার শেষ মাসেই সব নথি জমা করতে পারে।’’

Releated Posts

ভোটগণনায় কেন্দ্রীয় কর্মী মোতায়েন সংক্রান্ত ইসির সার্কুলারে সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত তৃণমূলের

কলকাতা, ২ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গে ভোটগণনার সময়ে কেন্দ্রীয় সরকারি কর্মী মোতায়েন সংক্রান্ত নির্বাচন কমিশনের সার্কুলার নিয়ে সুপ্রিম কোর্টের…

ByByNews Desk May 2, 2026

ইডির তলবে আবার সুজিত বসু, পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় নয়া ডাকা

কলকাতা, ২ মে (আইএএনএস): পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় ফের তলব করা হল রাজ্যের দমকলমন্ত্রী ও বিধাননগরের তৃণমূল প্রার্থী…

ByByNews Desk May 2, 2026

ভোটের ফলের আগে শেষ মন্ত্রিসভা বৈঠক, ভালপাড়াই দুর্ঘটনার ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা মঞ্জুর

তিরুবনন্তপুরম, ২ মে (আইএএনএস): কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন শনিবার তাঁর দ্বিতীয় মেয়াদের শেষ মন্ত্রিসভা বৈঠক করেন। মাত্র ১০…

ByByNews Desk May 2, 2026

বার্গি ক্রুজ দুর্ঘটনা: প্রতিকূল আবহাওয়াতেও তল্লাশি জারি, দুই মৃতদেহ তামিলনাড়ু পাঠানোর প্রস্তুতি

জবলপুর, ২ মে (আইএএনএস): মধ্যপ্রদেশের জবলপুর জেলার বার্গি বাঁধ-এ ক্রুজ বোট দুর্ঘটনার পর নিখোঁজ চার জনের খোঁজে তল্লাশি…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top