News Flash

  • Home
  • Uncategorized
  • দিওয়ালিতে বাজি বন্ধ, ভারত হারায় পটকা ফাটছে কেন, প্রশ্ন তুললেন সেহওয়াল
Image

দিওয়ালিতে বাজি বন্ধ, ভারত হারায় পটকা ফাটছে কেন, প্রশ্ন তুললেন সেহওয়াল

নয়াদিল্লি, ২৫ অক্টোবর (হি.স.) : ভারত টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে রবিবার পরাজিত হয়েছে। এরপর দেশের বিভিন্ন এলাকায় বাজি ফাটান হয় । যা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ। টুইটারে তিনি লেখেন যে, দিওয়ালিতে বাজি বন্ধ, তাহলে ভারত হারায় পটকা ফাটছে কেন ।
খেলার জীবনে নিজের ভয়ডরহীন ব্যাটিংয়ের মত ব্যক্তিজীবনে সেহওয়াগ নিঃসংকোচ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ।আবারও একবার কোন কিছুর তোয়াক্কা না করেই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সেহওয়াগ লেখেন, ‘দিওয়ালিতে বাজি ফাটানো নিষিদ্ধ, কিন্তু গতকাল ভারতের কিছু জায়গায় পাকিস্তানের জয়ের ফলে বাজি ফাটানো হয়েছে তো। হয়তো ওরা ক্রিকেটে জয় সেলিব্রেট করছিল। কিন্তু, তাহলে দীপাবলিতে বাজি ফাটাতে সমস্যা কোথায়? এমন দ্বিচারিতা কেন, সব জ্ঞান তখনই মনে পড়ে না কি?’ ক্রিকেটের দিক থেকে তো এই পরাজয় নিঃসন্দেহে চূড়ান্ত হতাশাজনক। সেই সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বীর কাছে হারে নেটমাধ্যমেও বিভিন্ন বিতর্কিত মন্তব্যের ছড়াছড়ি। এরই মাঝে দেশ পরাজিত হওয়ায় দেশের অন্দরেই তা সেলিব্রেট করা হচ্ছে। তা নিয়ে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগের মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top