News Flash

  • Home
  • Uncategorized
  • গোসাবা বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী পলাশ রানার হয়ে ভোট প্রচারে শুভেন্দু অধিকারী
Image

গোসাবা বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী পলাশ রানার হয়ে ভোট প্রচারে শুভেন্দু অধিকারী

গোসাবা, ২৫ অক্টোবর (হি.স.) : উপ নির্বাচনের ভোটের সময় যত এগিয়ে আসছে রাজনৈতিক প্রার্থীদের ভোট প্রচারের পারদ তত চড়ছে।আগামী ৩০ অক্টোবর গোসাবা বিধানসভা উপ নির্বাচন।ভোটের সময় যত এগিয়ে আসছে রাজনৈতিক প্রার্থীদের ভোট প্রচারের পারদ তত চড়ছে। সোমবার বিজেপি প্রার্থী পলাশ রানার হয়ে ভোট প্রচারে আসেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী। এদিন সকালে গোসাবা বাজারে একটি জনসভায় বিজেপি কর্মী সমর্থকদের আশ্বস্ত করলেন এই উপনির্বাচনে তাদের সমস্ত প্রটেকশন তিনি দেবেন। বিজেপির হয়ে ময়দানে নামার অনুরোধ জানালেন মন্ডল নেতৃত্বদের। তিনি আরও বলেন, বিএসএফের হাতে ৫০ কিলোমিটার এলাকা অর্থাৎ গোসাবার পুরোটাই, লোকাল পুলিশের কোন অনুমতি প্রয়োজন পড়বে না তল্লাশি করতে। তিনি বলেন ত্রিপুরায় নটার থেকেও কম ভোট পাবে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে পুজোর চিত হয়ে শোয়ার ইচ্ছা বলেন। সামনেই ত্রিপুরায় পৌরসভা নির্বাচন প্রতীকের প্রার্থী দিয়ে দেখাক তৃণমূল তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন।অপরদিকে এদিন সকালে গোসাবার তৃণমূল প্রার্থী সুব্রত মন্ডল রাজ্য তৃনমূল কংগ্রেস এর সাধারণ সম্পাদক সওকাত মোল্লাকে সঙ্গে নিয়ে ভোট ছোট মোল্লা খালি বাজার এলাকায় পায়ে হেঁটে ভোট প্রচার শুরু করলেন।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top