News Flash

  • Home
  • Uncategorized
  • গোয়া যেন টালিগঞ্জ না হয়ে যায়, বাবুলকে ব্যঙ্গ দিলীপ ঘোষের
Image

গোয়া যেন টালিগঞ্জ না হয়ে যায়, বাবুলকে ব্যঙ্গ দিলীপ ঘোষের

কলকাতা, ২৫ অক্টোবর (হি.স.) : ‘গোয়া যেন টালিগঞ্জ না হয়ে যায়’। সোমবার এভাবেই কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

ত্রিপুরার পর গোয়ায় সংগঠন সাজানোয় মন দিয়েছে তৃণমূল। খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও কয়েক দিনের মধ্যেই পা রাখবেন সে রাজ্যে। সংগঠন পোক্ত করতে দায়িত্ব দেওয়া হয়েছে বাবুল সুপ্রিয়কে।

বিজেপি ছেড়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দিয়েছেন খুব বেশিদিন হয়নি। এর মধ্যেই গোয়ায় বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। ইতিমধ্যেই গোয়ায় পৌঁছে গিয়েছেন তিনি। যাওয়ার আগে তিনি জানিয়েছেন, তিনি কাজ করতে চেয়েছিলেন, তাই দিদি তাঁকে দায়িত্ব দিয়েছেন। এই খবরে যে বিজেপি মোটেই বিচলিত নয়, তেমনটাই প্রকাশ পেল দিলীপ ঘোষের কথায়। সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আগে তো তৃণমূল গোয়ায় কাজ শুরু করুক।

পাশাপাশি বাবুলকে দায়িত্ব দেওয়ার কথা শুনে দিলীপ ঘোষ হেসে বলেন, ভালো লোককেই দায়িত্ব দিয়েছে। বাবুল কতটা কাজ করতে পারবে, সেই বিষয়ে জানতে চাওয়া হলে দিলীপ বলেন, ‘গোয়া যেন টালিগঞ্জ না হয়ে যায়’।

উল্লেখ্য, আসানসোল থেকে পরপর দুবার সাংসদ হলেও বিধানসভা নির্বাচনে হেরে যান বাবুল। টালিগঞ্জ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়েছিলেন তিনি। সে কথা মনে করিয়ে দিয়েই তৃণমূল নেতাকে কটাক্ষ করেন দিলীপবাবু। দলে থাকতেও অবশ্য দিলীপ-বাবুলের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। বাবুলের দলত্যাগের পর দিলীপবাবু বলেছিলেন, “উনি তারকা। দলের হননি কখনও। রাজনৈতিক ব্যক্তিত্ব নন। আবেগ দিয়ে রাজনীতি করেন।”

যদিও, বিজেপিতে থাকাকালীন সরাসরি দিলীপ ঘোষকে আক্রমণ করেননি বাবুল। ও পথে পা বাড়াননি দিলীপবাবুও। কিন্তু, বাবুলের তৃণমূলে যোগদানের পরেই বদলে গিয়েছে গোটা ছবিটাই। একের পর এক বাক্যবাণে একে অপরকে বিদ্ধ করেছেন। যদিও, তৃণমূলের তরফে বলা হয়েছিল, বাবুল সুপ্রিয় দলে তাঁর যোগ্য সম্মান না পেয়েই বিজেপি ত্যাগ করেছেন।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top