News Flash

  • Home
  • Uncategorized
  • ১৫ নভেম্বর থেকে স্কুল-কলেজ খুলবে, মুখ্যসচিবকে তৈরি থাকার নির্দেশ মুখ্যমন্ত্রীর
Image

১৫ নভেম্বর থেকে স্কুল-কলেজ খুলবে, মুখ্যসচিবকে তৈরি থাকার নির্দেশ মুখ্যমন্ত্রীর

কলকাতা, ২৫ অক্টোবর (হি.স) : প্রায় ২০ মাস বন্ধ স্কুল, কলেজ। পঠান-পাঠন চলছে অনলাইনে। প্রবল সমস্যায় পড়ুয়ারা। উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক থেকে সরকারি-বেসরকারি স্কুল ও কলেজ খোলার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বৈঠক শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই মুখ্যসচিবকে বলেন, পুজোর মরশুম শেষ হতেই, অর্থাৎ ছট পুজোর পর স্কুল-কলেজ খুলে দেওয়া হয়। তার আগে প্রস্তুতির জন্য সময় দেওয়ার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। করোনার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ স্কুল-কলেজ-স সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। কতদিনে ফের স্বাভাবিক হবে স্কুল-কলেজ, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল সকলের মনে। শিলিগুড়ির প্রশাসনিক বৈঠক থেকে উত্তর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫ নভেম্বর অর্থাৎ কালীপুজোর পরই স্কুল খোলার নির্দেশ দিলেন তিনি। এদিন মুখ্যসচিবকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বললেন, “১৫ তারিখ থেকে স্কুল-কলেজ খোলা হোক। তার আগে দু’সপ্তাহের মধ্যেই স্যানিটাইজেশনের কাজ শেষ করতে হবে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top