News Flash

  • Home
  • Uncategorized
  • হেলথ সেক্টরে আত্মনির্ভরতার ইতিহাস রচনা করছে ভারত : মনসুখ মান্ডব্য
Image

হেলথ সেক্টরে আত্মনির্ভরতার ইতিহাস রচনা করছে ভারত : মনসুখ মান্ডব্য

সিদ্ধার্থনগর, ২৫ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হেলথ সেক্টরে আত্মনির্ভরতার ইতিহাস রচনা করছে ভারত। বললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্ডব্য। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানালেন, স্বাস্থ্য সুবিধাকে উন্নয়নের সঙ্গে যুক্ত করেছেন প্রধানমন্ত্রী। মোদীজির নেতৃত্বে চিকিৎসা শিক্ষা পরিচালনে প্রগতি হয়েছে।” সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ উত্তর প্রদেশের সিদ্ধার্থনগরে ৯টি মেডিকেল কলেজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্ডব্য বলেছেন, “আজকের দিক উত্তর প্রদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। উত্তর প্রদেশের জনগণকে আজ এক দিনে ৯টি মেডিকেল কলেজ সমর্পিত করা হচ্ছে। একসঙ্গে ৯টি মেডিকেল কলেজ শুরু করা কোনও ছোট কথা নয়। সিদ্ধার্থনগরের পাশাপাশি এই দিন উত্তর প্রদেশের এটাহ, হারদোই, ফতেহপুর, গাজিপুর, মির্জাপুর, দেওরিয়া, জৌনপুর ও প্রতাপগড়ের মেডিকেল কলেজের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী। এই মেডিকেল কলেজগুলি খুলে যাওয়ায় স্বাস্থ্যের সর্বোত্তম সুবিধা পাবেন মানুষজন।”

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেছেন, “এই মেডিকেল কলেজগুলি বর্তমান ও ভবিষ্যত উভয় প্রজন্মকেই উপকৃত করবে। মোদীজির নেতৃত্বে চিকিৎসা শিক্ষা পরিচালনে প্রগতি হয়েছে।” তিনি আরও জানান, “স্বাস্থ্য সুবিধাকে উন্নয়নের সঙ্গে যুক্ত করেছেন প্রধানমন্ত্রী। দেশে ১৫৭টি মেডিকেল কলেজ খুলেছে ভারত সরকার। শুধুমাত্র উত্তর প্রদেশেই ২৭টি মেডিকেল কলেজ খোলা হচ্ছে। বিগত ৭ বছরে মেডিকেল কলেজের সংখ্যা অভূতপূর্বভাবে বেড়েছে। মেডিকেল শিক্ষায় বিশেষ ধ্যান দেওয়া হয়েছে। বিগত ৭ বছরে দেশে পোস্ট গ্রাজুয়েট মেডিকেল আসনের সংখ্যা প্রায় ২৪ হাজার বেড়েছে।” স্বাস্থ্যমন্ত্রীর কথায়, “২০১৩-১৪ সালে উত্তর প্রদেশে শুধুমাত্র ৩০টি মেডিকেল কলেজ ছিল, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি বিগত ৭ বছরে মেডিকেল কলেজের সংখ্যা দ্বিগুণের বেশি হয়েছে। বর্তমানে উত্তর প্রদেশে ৬৬টি মেডিকেল কলেজ চলছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top