News Flash

  • Home
  • দিনের খবর
  • আমেরিকায় ইউনিভার্সিটিতে বন্দুকবাজের হামলার ঘটনায় ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত কর্তৃপক্ষের
Image

আমেরিকায় ইউনিভার্সিটিতে বন্দুকবাজের হামলার ঘটনায় ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত কর্তৃপক্ষের

নিউইয়র্ক, ১৮ অক্টোবর (হি. স.) : আমেরিকায় গ্র্যাম্বলিং স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকবাজরে হানায় প্রাণ হারিয়েছেন এক পড়ুয়া। ঘটনায় আহত সাত। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, এক ছাত্রের অবস্থা সঙ্কটজনক। ঘটনার জেরে সোমবার এবং মঙ্গলবার ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনির্দিষ্টকালের জন্য জারি করা হয়েছে নৈশ কার্ফুও।লুইজিয়ানা স্টেট পুলিশ জানিয়েছে, শনিবারর স্থানীয় সময় রাত সাড়ে ন’টা নাগাদ গ্র্যাম্বলিং স্টেট ইউনিভার্সিটিতে এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী ঢুকে গুলি চালালে ঘটনাস্থলেই এক পড়ুয়া প্রাণ হারান। ঘটনায় সাত ছাত্র আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহত ছাত্রদের হাসপাতালে চিকিৎসা চলছে। হামলার পর পর ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। নজর ক্যামেরায় ফুটেজ দেখে আততায়ীর খোঁজ শুরু হয়েছে। লুইজিয়ানা পুলিশের তরফ থেকে ফেসবুকে পোস্ট করে বলা হয়েছে, ঘটনাস্থল পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের কাছে অনুরোধ, আততায়ীর ব্যাপারে তাঁদের কাছে কোনও তথ্য থাকলে তারা যেন সেই তথ্য পুলিশের হাতে তুলে দিয়ে তদন্তে সহযোগিতা করেন। পুলিশের তরফ থেকে আততায়ীর নাম ও একটি ছবি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে একটি ফুটবল ম্যাচ হওয়ার কথা ছিল। হামলার কারণে ওই ম্যাচ আপাতত বাতিল করা হয়েছে।

Releated Posts

সোনম ওয়াংচুকের অনশন ও নিট প্রশ্নফাঁস ইস্যুতে কেন্দ্রকে তীব্র আক্রমণ সুপ্রিয়া সুলের

নয়াদিল্লি, ১৭ জুলাই (আইএএনএস): সোনম ওয়াংচুকের চলমান অনশন এবং নিট-ইউজি প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের চালক পেলেন বিশেষ প্রশিক্ষণ, নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা

নয়াদিল্লি, ১৭ জুলাই (আইএএনএস): শুক্রবার হরিয়ানার জিন্দ থেকে ভারতের প্রথম হাইড্রোজেন চালিত যাত্রীবাহী ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

ছত্তিশগড়ের কচ্ছাপাল জঙ্গলে নকশালদের অস্ত্রভাণ্ডার উদ্ধার, পুলিশ-বিএসএফের যৌথ অভিযান

রায়পুর/নারায়ণপুর, ১৭ জুলাই (আইএএনএস): ছত্তিশগড়ে নকশাল বিরোধী অভিযানে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। শুক্রবার নারায়ণপুর পুলিশ এবং সীমান্ত…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

বেরেলিতে গোরু জবাইয়ের অভিযোগে পুলিশের অভিযান, গ্রেফতার ২; উদ্ধার অবৈধ আগ্নেয়াস্ত্র

নয়াদিল্লি, ১৭ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বেরেলি জেলায় গোরু জবাইয়ের অভিযোগে দু’জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে এক…

ByByTaniya Chakraborty Jul 17, 2026
Scroll to Top