কলকাতা, ১৮ অক্টোবর (হি.স.): সেই যে রবিবার থেকে বৃষ্টি শুরু হয়েছে, বর্ষণ থামার আর কোনও লক্ষণই দেখা যাচ্ছে না কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। সারারাত বিক্ষিপ্ত বৃষ্টি তো হয়েছেই, অবিরাম বৃষ্টি চলছে সোমবারও। কলকাতায় বৃষ্টির বেগ খুব বেশি না হলেও, জেলায় মুষলধারে বৃষ্টি হয়েছে সোমবারও। সকাল থেকেই আকাশের মুখ যথারীতি ভার। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২৪ ঘন্টা এভাবেই বৃষ্টি চলবে।
প্রবল বর্ষণে নিচু জায়গাগুলিতে ইতিমধ্যেই জল জমে গিয়েছে। গ্রামাঞ্চলে পুকুরের জল রাস্তা ডুবিয়ে দিয়েছে। চাষের জমিতে নষ্ট হয়েছে ফসল। সোমবার কলকাতা ছাড়াও উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া ও হুগলিতে বৃষ্টি হয়েছে। আবহবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপের জেরেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ১৫.৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী কয়েক দিনও বৃষ্টির থেকে রেহাই নেই। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে ২০ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। ১৮ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গেও।
বিরামহীন বৃষ্টি চলছেই, আগামী ২৪ ঘন্টা বর্ষণ থেকে রেহাই নেই বঙ্গবাসীর
Releated Posts
জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…
জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…
ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত
জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…
এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন
বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…


















