News Flash

  • Home
  • Uncategorized
  • tax cuts in Karnataka : জ্বালানীর দামে নাভিশ্বাস, কর্ণাটকে কর হ্রাসের ইঙ্গিত দিলেন বোম্মাই
Image

tax cuts in Karnataka : জ্বালানীর দামে নাভিশ্বাস, কর্ণাটকে কর হ্রাসের ইঙ্গিত দিলেন বোম্মাই

বেঙ্গালুরু, ১৭ অক্টোবর (হি.স) : দেশজুড়ে লাগাতার বেড়ে চলেছে পেট্রোল- ডিজেলের দাম। বাড়তে বাড়তে জ্বালানীর দাম ভাঙছে সব রেকর্ড। নাভিশ্বাস উঠছে আমজনতার। এই পরিস্থিতিতে এবার কর হ্রাসের ইঙ্গিত দিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই।

আন্তর্জাতিক বাজারে পেট্রল ডিজেলের দাম ক্রমেই বেড়ে চলেছে। তার উপর কেন্দ্র রাজ্য উভয়েই কর চাপিয়েছে জ্বালানীর উপর। যার ফলে দাম বেড়ে গেছে অনেকটাই। এই পরিস্থিতিতে জনসাধারণের উপর থেকে মূল্যবৃদ্ধির চাপ খানিক কমাতেই কর হ্রাসের কথা ভাবছে কর্ণাটক সরকার।

রবিবার মুখ্যমন্ত্রী বোম্মাই বলেছেন, সবটাই অর্থনীতির উপর নির্ভর করছে। আমি একটা বৈঠক ডেকেছি। যদি দেখি, রাজ্যের আর্থিক পরিস্থিতি স্থিতিশীল আছে, আমি কর কমানোর কথা ভাবব। কর্ণাটকে এই মুহূর্তে পেট্রল-ডিজেল দুইই পার করেছে সেঞ্চুরির গণ্ডি। পেট্রলের দাম ছুঁয়েছে লিটার প্রতি ১০৯.১৬ টাকা। ডিজেল বিকোচ্ছে ১০০টাকা প্রতি লিটারে। এর আগে অবশ্য কর হ্রাসের সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন বোম্মাই। প্রতিবেশী তামিলনাডুতে কর হ্রাস করা হয়েছিল। বিরোধীরা এই দাবিতে সরকারের উপর চাপ সৃষ্টি করছিলেন। এখন দেখার, তামিলনাড়ুর পথে কর্ণাটক হাঁটে কিনা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top