News Flash

  • Home
  • Uncategorized
  • Bangladeshi nationals detained : সিদ্ধিআশ্রমে ধৃত সাত বাংলাদেশি নাগরিক
Image

Bangladeshi nationals detained : সিদ্ধিআশ্রমে ধৃত সাত বাংলাদেশি নাগরিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর৷৷ ত্রিপুরার বিভিন্ন এলাকায় বাংলাদেশি শ্রমিকরা ছড়িয়ে রয়েছেন৷ তাঁদের দিয়ে বিভিন্ন কাজ করানোর প্রবণতা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে৷ সে মোতাবেক সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে রাজধানী আগরতলা শহর সংলগ্ণ সিদ্ধি আশ্রম সন্তনগর এলাকায় সুকেশ সরকারের বাড়ি থেকে সাত জন বাংলাদেশিকে আটক করেছে আমতলি থানার পুলিশ৷


আজ শনিবার সকালে আগরতলার আমতলি থানার পুলিশ গোপন সূত্রে জানতে পারে, সিদ্ধিআশ্রম সন্তনগর এলাকায় সুকেশ সরকারের বহুতলে সাতজন বাংলাদেশি শ্রমিক কাজ করছেন৷ খবর পেয়ে পুলিশ সুকেশ সরকারের বাড়িতে গিয়ে সাত বাংলাদেশিকে আটক করে আমতলি থানায় নিয়ে আসে৷ পুলিশ ধৃত সাতজনকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তারা কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি৷ ধৃত সাত বাংলাদেশি নাগরিকরা যথাক্রমে শফিকুল ইসলাম (৩৮), মহম্মদ মামুন হোসেন (৩৪), মহম্মদ আব্দুল মুনাফ আলি (৪০), আব্দুল রাজ্জাক (৩২), মহম্মদ হান্নান (৩১), মহম্মদ রেজান হোসেন (৩৯) এবং মহম্মদ নজরুল ইসলাম (৩১)৷ পুলিশ তাদের কাছ থেকে অবৈধভাবে ত্রিপুরায় অবস্থানরত আরও বাংলাদেশি নাগরিকের তথ্য সংগ্রহ করছে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top