News Flash

  • Home
  • Uncategorized
  • স্ত্রী পরকীয়ায় লিপ্ত, স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত যুবক

স্ত্রী পরকীয়ায় লিপ্ত, স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত যুবক

আগরতলা, ৯ অক্টোবর (হি. স.) : স্ত্রীর পরকীয়া সন্দেহে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত হলেন এক যুবক। আহত যুবকের মাথায় ও হাতে এগারটি সেলাই লেগেছে। ওই ঘটনায় থানায় মামলা হয়েছে।


খোয়াই জেলায় আশারাম বাড়ি এলাকায় বাসিন্দা স্ত্রী পরকীয়ায় জড়িয়েছে বলে সন্দেহ করছেন স্বামী মিঠুন তেলেঙ্গা। স্বামীর বন্ধু কামালঘাটের নোয়াগাঁও এলাকার বাসিন্দা উদয় তেলেঙ্গার সাথেই মিঠুনের স্ত্রী পরকীয়ায় জড়িয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই বিষয়কে কেন্দ্র করে কয়েক মাস ধরে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল অশান্তি চলছে। তিন মাস আগে স্ত্রী স্বামীর সাথে ঝগড়া করে কামালঘাট বাপের বাড়ি চলে গিয়েছিলেন।


এদিকে, আজ উদয় তেলেঙ্গা কাকা জহরলাল তেলেঙ্গার সাথে আশারামবাড়ি গিয়েছিলেন। বিষয়টি জানতে পেরে রাস্তায় অপেক্ষা করছিলেন মিঠুন। দুপুর বারটা নাগাদ উদয় তেলেঙ্গাকে বাইকে চেপে যাওয়ার সময় আশারামবাড়ি জাগ্রত সংঘ ক্লাবের সামনে তার পথ আটকায় মিঠুন এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করেন। তাতে, উদয়ের মাথা ও হাতে প্রচন্ড আঘাত লেগেছে। সঙ্গে সঙ্গে তাঁকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিত্সকরা তার মাথা ও হাতে এগারটি সেলাই দিয়েছেন। ওই ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত মিঠুন তেলেঙ্গাকে খুজছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top