News Flash

  • Home
  • Uncategorized
  • ইমতিয়াজের বাড়ি ও দফতরে তল্লাশি, প্রযোজককে সমন এনসিবি-র
Image

ইমতিয়াজের বাড়ি ও দফতরে তল্লাশি, প্রযোজককে সমন এনসিবি-র

মুম্বই, ৯ অক্টোবর (হি.স.): প্রমোদতরী মাদক অভিযান মামলায় প্রযোজক ইমতিয়াজ খাত্রির বাড়ি ও দফতরে তল্লাশি অভিযান চালাল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। শনিবার সকালে ইমতিয়াজের বান্দ্রা এলাকায় অবস্থিত বাড়িতে তল্লাশি অভিযান চালান এনসিবি-র আধিকারিকরা। পাশাপাশি তাঁর দফতরের তল্লাশি চালানো হয়। বাড়ি ও দফতরে তল্লাশি চালানোর পাশাপাশি এদিনই ইমতিয়াজকে হাজিরা দেওয়ার জন্য সমনও পাঠিয়েছে এনসিবি।

উল্লেখ্য, মাদক কাণ্ডে এই প্রথম নাম উঠে আসেনি প্রযোজক ইমতিয়াজের। সুশান্ত সিং রাজপুত মৃত্যু-মামলার সময়ও তাঁকে মাদক সরবরাহ করার অভিযোগ উঠেছিল ইমতিয়াজের বিরুদ্ধে। তাহলে কী আরিয়ান কাণ্ড ও সুশান্ত মামলার মধ্যে কোন যোগ রয়েছে? এখনই তা বলা সম্ভব নয়। এদিন ইমতিয়াজের বাড়িতে তল্লাশি চালিয়ে কী কী হাতে পেয়েছেন এনসিবি গোয়েন্দারা, তা জানা যায়নি।

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top