News Flash

  • Home
  • Uncategorized
  • ৩-দিনের সফরে দিল্লিতে মেট ফ্রেডেরিকসেন, বললেন ডেনমার্কের খুব কাছের অংশীদার ভারত
Image

৩-দিনের সফরে দিল্লিতে মেট ফ্রেডেরিকসেন, বললেন ডেনমার্কের খুব কাছের অংশীদার ভারত

নয়াদিল্লি, ৯ অক্টোবর (হি.স.): ভারতে সফরে এসেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন। ৩-দিনের সফরে শনিবার দিল্লিতে এসেছেন তিনি। এদিন সকালে রাষ্ট্রপতি ভবনে ডেনমার্কের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ভবনে ডেনমার্কের প্রধানমন্ত্রীকে বিশেষ সংবর্ধনাও দেওয়া হয়। ডেনমার্কের প্রধানমন্ত্রী বলেছেন, “আমরা বিবেচনা করি ডেনমার্কের খুব কাছের অংশীদার হল ভারত। এই সফরকে ভারত-ডেনমার্ক দ্বিপাক্ষিক সম্পর্কের মাইলফলক হিসেবে দেখছি আমি।”

তিনি আরও জানিয়েছেন, “গত বছর আমি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্রিন কৌশলগত অংশীদারিত্বের বিষয়ে স্বাক্ষর ও সম্মতি হয়েছি। আমরা একটি উচ্চাভিলাষী ভারত সরকারকে দেখছি।” এদিন রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানান ডেনমার্কের প্রধানমন্ত্রী। ৩-দিনের সফরে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top