News Flash

  • Home
  • দিনের খবর
  • Public shooting in Jalalabad : জালালাবাদে প্রকাশ্যে গুলি, ১ সাংবাদিক সহ নিহত ৩
Image

Public shooting in Jalalabad : জালালাবাদে প্রকাশ্যে গুলি, ১ সাংবাদিক সহ নিহত ৩

কাবুল, ৩ অক্টোবর (হি.স) : আফগানিস্তানের নানগারহার প্রদেশে এক গুলিবর্ষণের ঘটনায় এক সাংবাদিক সহ তিনজনের মৃত্যু হল। রবিবার আফগানিস্তান প্রশাসনের পক্ষ থেকে একথা জানানো হয়েছে।

সূত্র অনুসারে, সাংবাদিক ও লেখক সৈয়দ মারুফ সাদাত এবং তাঁর আত্মীয়রা একটি সেডান গাড়িতে করে জালালাবাদ শহরের পুলিশ ডিস্ট্রিক্ট ৫ দিয়ে যাবার সময় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁদের ওপর গুলি চালান। এই ঘটনায় মারুফ সাদাতের ছেলে এবং গাড়ির ড্রাইভার গুরুতর আহত হয়েছে। এই ঘটনার নিন্দা করেছে আফগান জার্নালিস্ট সেফটি কমিটি।
এখনও কোনো গোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেনি। যদিও তালিবানি প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটি সম্পর্কে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

Releated Posts

জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি উদয়নিধি স্টালিন, উষ্ণ অভ্যর্থনা ডিএমকে কর্মীদের

চেন্নাই, ৪ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনকে মঙ্গলবার একটি মামলায় জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি দেয়…

ByBySandeep Biswas Aug 4, 2026

জয়পুরে বিক্ষোভে অংশ নেওয়া করণী সেনার সদস্যের মৃত্যু, পুলিশি লাঠিচার্জের অভিযোগে কড়া পদক্ষেপের দাবি

জয়পুর, ৪ আগস্ট (আইএএনএস): ইউজিসির নতুন বিধির প্রতিবাদে জয়পুরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শ্রী রাজপুত করণী সেনার…

ByByNews Desk Aug 4, 2026

২০১৯ সাল থেকে ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক অভিযুক্তকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত বিশ্বের ৩৬টি দেশ থেকে মোট ২৭৪ জন…

ByByNews Desk Aug 4, 2026

ভবানীপুরের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছয় সপ্তাহ পিছোল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ৪ আগস্ট (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা নির্বাচনী…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top