News Flash

  • Home
  • দিনের খবর
  • আত্মঘাতী কন্নড় ইন্ডাস্ট্রির টেলি অভিনেত্রী সৌজন্য
Image

আত্মঘাতী কন্নড় ইন্ডাস্ট্রির টেলি অভিনেত্রী সৌজন্য

বেঙ্গালুরু, ৩০ সেপ্টেম্বর (হি.স) : আত্মঘাতী হলেন কন্নড় ইন্ডাস্ট্রির ছোটপর্দা এবং বড়পর্দার অভিনেত্রী সৌজন্য। বেঙ্গালুরুর শহরতলিতে একটি আবাসনে থাকতেন তিনি। সেখানেই বৃহস্পতিবার ২৫ বছরের তরুণীকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশ কর্মীরা সেই ঘরের দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করেন।

রামনগরের পুলিশ জানিয়েছে, চার পাতার একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে তাঁর ঘরে। যেখানে তিনি তাঁর মা, বাবা, ভাই এবং বন্ধুদের কথা উল্লেখ করেছেন। চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার জন্য নিজের মায়ের কাছে ক্ষমা চেয়েছেন সৌজন্য। সেখানেই জানিয়েছেন, মানসিক অবসাদে ভুগছিলেন বলেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। একইসঙ্গে কয়েক জন মানুষের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন সৌজন্য। এই ঘটনার পর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে কুম্বালাগোডু পুলিশ। ‘চৌকাট্টু’, ‘ফান’ ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন সৌজন্য। তা ছাড়া বেশ কিছু বিজ্ঞাপন এবং ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি।

Releated Posts

দিল্লিতে দুই এনডিপিএস মামলায় চারজন দোষী সাব্যস্ত, উদ্ধার ১.৪ কেজির বেশি গাঁজা

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): দিল্লির পালাম ভিলেজ থানায় নথিভুক্ত মাদকদ্রব্য ও সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) আইনের দুটি পৃথক মামলায়…

ByByNews Desk Aug 16, 2026

ঘুষের মামলায় রেল আধিকারিককে গ্রেফতার সিবিআই-এর, উদ্ধার ৭৭ লক্ষ টাকা

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ঘুষ নেওয়ার অভিযোগে দক্ষিণ-পূর্ব মধ্য রেলের ভিলাইয়ে কর্মরত এক সিনিয়র ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে গ্রেফতার…

ByByNews Desk Aug 15, 2026

দেশ রাজনৈতিক দলের নয়, ১৪৫ কোটি নাগরিকের: বাবা রামদেব

হরিদ্বার, ১৫ আগস্ট (আইএএনএস): ভারত কোনও নির্দিষ্ট রাজনৈতিক দল বা শুধু শাসক দলের দেশ নয়, এই দেশ ১৪৫…

ByByNews Desk Aug 15, 2026

বিকশিত ভারত গড়ার সংকল্প নিয়ে এগিয়ে চলার আহ্বান বিজেপি সভাপতি নিতিন নবীনের

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top