News Flash

  • Home
  • Uncategorized
  • Body of a man was found : বাড়ির পাশে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার
Image

Body of a man was found : বাড়ির পাশে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্টেম্বর।। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের রাঘনায় বাড়ির পাশে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এটি হত্যাকাণ্ড না আত্মহত্যা তা নিয়ে জনমনে কৌতূহলের সৃষ্টি হয়েছে।


ধর্মনগরের রাঘনায় বাড়ির পাশে এক ব‍্যাক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে ধর্মনগর থানাধীন রাঘনা এলাকায়।মৃত ব্যক্তির নাম তাপস দাস(২৮)।পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়েছে। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর তাঁর পরিবার হাতে তুলে দেওয়া হয়। ঘটনার বিবরন জানা যায়, উত্তর জেলার ধর্মনগর থানাধীন রাঘনা গ্রামের ছয় নং ওয়ার্ডের বাসিন্দা তাপস দাস স্হানীয় এলাকার জনৈকা মহিলার সাথে বছর চারেক আগে সামাজিক ভাবে বিবাহ হয়। বিবাহের পর তাপস দাস কর্মসূত্রে বহিঃ রাজ‍্য চলে যায়।বছর দুই এক আগে বাড়িতে ফিরে আসে। কিন্তু বিবাহের পর থেকে তার স্ত্রী শশুর বাড়িতে থাকতো না।

গত বুধবার দুপুরে তাপসের ফোনে তার স্ত্রীর ফোন আসে।ফোন আসার পর সে বাড়ি থেকে বেড়িয়ে গিয়ে আর ফিরে আসে নি। বৃহস্পতিবার সকালে পথচারী লোকজন তাপসের মৃতদেহ রাস্তার পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের লোকজনদের খবর দেন।খবর পেয়ে পরিবারের লোক জন বাড়ি থেকে প্রায় দুইশো মিটার দূরে তাপস দাসের ঝুলন্ত মৃতদেহ দেখ শনাক্ত করেন। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অনেকে আশঙ্কা করছেন। পুলিশ ঘটনা খতিয়ে দেখছে। খবর দেওয়া হয় ধর্মনগর থানায়।ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃত দেহটি উদ্বার করে ধর্মনগরর জেলা হাসপাতালের মর্গে নিয়ে যায়। তাপস দাসের মৃতদেহ ময়নাতদন্তের পর পুলিশ পরিবারের হাতে দেয় । ধর্মনগর থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত‍্যূ মামলা গ্রহন করে তদন্ত শুরু করছে।এখন দেখার বিষয় পুলিশি তদন্তে আসল কি রহস্য বেরিয়ে আসে। তবে এটা আত্মহত্যা না হত্যা তা খতিয়ে দেখছে ধর্মনগর থানার পুলিশ ।

Releated Posts

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026
Scroll to Top