News Flash

  • Home
  • Uncategorized
  • Workshop organized by Protection of Child Rights : রটেকশন অফ চাইল্ড রাইটসের উদ্যোগে আগরতলা রবীন্দ্রভবনে কর্মশালা
Image

Workshop organized by Protection of Child Rights : রটেকশন অফ চাইল্ড রাইটসের উদ্যোগে আগরতলা রবীন্দ্রভবনে কর্মশালা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্টেম্বর।। প্রটেকশন অফ চাইল্ড রাইটসের উদ্যোগে আগরতলা রবীন্দ্রভবনে একদিনের কর্মশালার অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার । রাজ্যে শিশু নির্যাতন, বাল্যবিবাহ এবং শিশুর উপর নির্যাতনের ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে। পুলিশ, চাইল্ড কমিশন, চাইল্ড লাইন, সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এই প্রবণতা বন্ধ করার জন্য নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে এবং ফলপ্রসূ করার লক্ষে বৃহস্পতিবার রাজধানীর আগরতলা শহরের রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ন্যাশনাল কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইটস এবং ত্রিপুরা স্টেট কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইটসের উদ্যোগেএক বিশেষ প্রশিক্ষণ শিবির এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন নিলিমা ঘোষ সমাজের প্রতিটি মানুষের কাছে আবেদন জানিয়েছেন শিশুদের যাতে কোনোভাবেই শিশুশ্রমের যুক্ত হতে না দেওয়া হয়। কোনো শিশু যাতে নির্যাতনের শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য প্রত্যেকের প্রতি আহ্বান জানান। গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন সমাজে একাংশের শিশু নেশার কবলে হাবুডুবু খেতে শুরু করেছে। এই পরিস্থিতি থেকে তাদেরকে উত্তোলন করতে হবে এবং ভবিষ্যত প্রজন্মকে সুষ্ঠু সমাজ ব্যবস্থায় পরিচালিত করার উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি শিশু সুরক্ষায় বিভিন্ন স্বেচ্ছাসেবী যেভাবে কাজ করে চলেছে তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।সর্বোপরি বাল্যবিবাহ বন্ধ করার জন্য বাল্যবিবাহ প্রতিহত করার জন্য সমাজের প্রতিটি মানুষকে সচেতন থাকার উপর গুরুত্ব আরোপ করেছেন।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top