News Flash

  • Home
  • Uncategorized
  • Patient without treatment : মডেল রাজ্যের মডেল ডাক্তার ব্যস্ত মোবাইল ফোন নিয়ে, বিনা চিকিৎসায় রোগী
Image

Patient without treatment : মডেল রাজ্যের মডেল ডাক্তার ব্যস্ত মোবাইল ফোন নিয়ে, বিনা চিকিৎসায় রোগী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্টেম্বর।। মডেল রাজ্যের মডেল ডাক্তার ব্যস্ত মোবাইল ফোন নিয়ে, বিনা চিকিৎসায় রোগী পড়ে রয়েছে ইমারজেন্সি টেবিলে। ঘটনা বিশালগড় মহকুমা হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে জনমনে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে বিশালগড় দমকল বাহিনীর কাছে খবর আসে বিশালগড় মুরাবাড়িএলাকায় একজন অপরিচিত বয়স্ক লোক অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে । সেই খবর শুনে বিশালগড় দমকল বাহিনীর কর্মীরা তড়িঘড়ি ছুটে গিয়ে অসুস্থ লোকটিকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে।

তাকেচিকিৎসার জন্য বিশালগড় মহকুমা হাসপাতালে ইমাজেন্সি ওয়ার্ডের বেডের মধ্যে রেখে চলে যায় দমকল বাহিনীর জওয়ানরা। কিন্তু মডেল রাজ্যের মডেল ডাক্তাররা একবারের জন্যও এই অসুস্থ রোগীকে দেখার প্রয়োজন মনে করেনি। ঘন্টার পর ঘন্টা ইমারজেন্সি ওয়ার্ডে চিকিৎসার জন্য কাতরাচ্ছে এই বৃদ্ধ লোকটি। বিষয়টি দেখে হাসপাতালে আসা অন্যান্য রোগী ও রোগীর আত্মীয় স্বজনরা হতবাক। এদিকে মডেল ডাক্তার বাবুদের দেখা যাচ্ছে ফেসবুক নিয়ে ব্যস্ত থাকতে ,আর থাকবেই নাইবা কেন মডেল রাজ্যের মডেল ডাক্তার বলে কথা। প্রতিনিয়তই বিশালগড় মহকুমা হাসপাতালের বিরুদ্ধে এসমস্ত গুরুতর অভিযোগ উঠে আসছে। কিন্তু একবারের জন্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে কোন ধরনের ভূমিকা গ্রহণ করতে লক্ষ্য করা যায়নি। আজকের ঘটনাটি দেখে সচেতন মহল তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়েও নানা প্রশ্ন উঠেছে। বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসা পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে প্রশাসনের প্রতি সাধারণ মানুষের তরফ থেকে জানানো হয়েছে।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top