News Flash

  • Home
  • প্রধান খবর
  • চিনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে নেপালে বিক্ষোভ
Image

চিনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে নেপালে বিক্ষোভ

কাঠমান্ডু, ৩০ সেপ্টেম্বর (হি. স.) :জমি দখলের অভিযোগে চিনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠল কাঠমান্ডু। বৃহস্পতিবার কাঠমান্ডুতে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে ‘লোকতান্ত্রিক যুব মোর্চা’। বিক্ষোভকারীদের দাবি, সীমান্তবর্তী এলাকায় নেপালের জমি দখল করেছে চিন। সেই জমি ফিরিয়ে দেওয়ার দাবি তোলেন মোর্চার প্রেসিডেন্ট রামকিশোর সিং।

তিনি বলেন, “আমাদের জমি ফিরিয়ে দিক চিন। নেপালের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে করা বন্ধ করুক তারা।” স্থানীয়দের দাবি, নেপালের হুমলা জেলায় অবৈধভাবে পনেরো থেকে বিশটি বাড়ি বানিয়েছে চিন। শুধু তাই নয়, ওই এলাকায় স্থানীয় লোকজনদের প্রবেশ করতে দিচ্ছে না চিনা সেনাবাহিনী। মনে করা হচ্ছে, সেখানে সেনাঘাঁটি তৈরি করছে লালফৌজ।

বিগত বছর থেকেই নেপালের বিস্তীর্ণ এলাকার জমি চিনের লালফৌজ দখল করে নিচ্ছে বলে অভিযোগ উঠছিল। গত বছর সীমান্ত এলাকায় পরিদর্শন করে তার প্রমাণও পায় নেপালের ভূমি সংস্কার দফতরের আধিকারিক। কিন্তু, তারপরও বারবার এই সত্যতা অস্বীকার করে তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির প্রশাসন। এমনকী এই বিষয় নিয়ে খবর প্রকাশ করার জেরে একজন সাংবাদিককে খুনও করা হয়েছে বলে অভিযোগ। ফলে সাধারণ মানুষের মধ্যে জমা থাকা অসন্তোষ ক্রমশ বাড়ছে।

উল্লেখ্য, নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির জমানায় বেশ কয়েকবার চিনের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ উঠেছে। তবে বারবার সমস্ত অভিযোগ খন্ডন করে চিনপন্থী ওলি সরকার। পালটা ভারতের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনে নয়াদিল্লির সঙ্গে কূটনৈতিক লড়াই শুরু করে দেয় ওলি সরকার। পাল্লা দিয়ে শুরু হয় নেপাল কমিউনিস্ট পার্টির মধ্যে অভ্যন্তরীণ সংঘাত। তারপর নেপালে পালাবদল হয়ে বর্তমান প্রধানমন্ত্রী পদে বসেছেন নেপালি কংগ্রেসের শের বাহাদুর দেউবা

Releated Posts

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top