News Flash

  • Home
  • প্রধান খবর
  • অবসর নিলেন হকি তারকা রুপিন্দর পাল সিং, টোকিও অলিম্পিকে জিতেছিলেন ব্রোঞ্জ
Image

অবসর নিলেন হকি তারকা রুপিন্দর পাল সিং, টোকিও অলিম্পিকে জিতেছিলেন ব্রোঞ্জ

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (হি.স.): আন্তর্জাতিক হকি থেকে অবসর ঘোষণা করলেন টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী হকি খেলোয়াড় রুপিন্দর পাল সিং। বৃহস্পতিবার অবসরের কথা ঘোষণা করেছেন তিনি। জীবনের বড় সিদ্ধান্ত নিয়ে ভারতীয় হকি দলের তারকা ড্র্যাগ ফ্লিকার রুপিন্দর পাল সিং জানিয়েছেন, তরুণদের সুযোগ করে দিতেই আন্তর্জাতিক হকিকে বিদায় জানালেন তিনি।

রুপিন্দর বিবৃতিতে জানিয়েছেন, “আন্তর্জাতিক হকি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। বিগত কয়েক মাসে আমার জীবনে নিঃসন্দেহে সেরা দিনগুলি কাটিয়েছি। সতীর্থদের সঙ্গে টোকিও অলিম্পিকে পোডিয়ামে দাঁড়াতে পেরেছিলাম। এই সতীর্থদের সঙ্গেই অতুলনীয় বহু অভিজ্ঞতা রয়েছে আমার জীবনে। যা আজীবন আমার কাছে এক অমূল্য সম্পদ হয়েই থাকবে। রুপিন্দর লিখেছেন, যেভাবে বিগত ১৩ বছর আমি দেশের প্রতিনিধিত্ব সুযোগ করতে পেরেছি, তেমনটা যাতে আমাদের দেশের তরুণদের ক্ষেত্রেও হয় সেই কারণে তাঁদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে চাই।”

Releated Posts

আরজি কর কাণ্ডের নির্যাতিতার মাকে প্রার্থী করা মহিলাদের সুরক্ষায় বিজেপির প্রতিশ্রুতির প্রমাণ: প্রধানমন্ত্রীর দাবি

কলকাতা, ২৬ এপ্রিল (আইএএনএস): আরজি কর মেডিক্যাল কলেজ কাণ্ডের নির্যাতিতার মাকে প্রার্থী করা পশ্চিমবঙ্গে মহিলাদের নিরাপত্তার প্রতি বিজেপির…

ByByNews Desk Apr 26, 2026

ভারতের চিজ বিশ্বমঞ্চে ছাপ ফেলছে, ‘ভারতের স্বাদ পৌঁছচ্ছে বিশ্বে’: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): ভারতের দুগ্ধশিল্প আন্তর্জাতিক স্তরে দ্রুত এগোচ্ছে এবং ভারতীয় চিজ বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাচ্ছে—এ কথা জানালেন…

ByByNews Desk Apr 26, 2026

কালপাক্কম ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরের ‘ক্রিটিক্যালিটি’ ঐতিহাসিক মাইলফলক: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): তামিলনাড়ুর কালপাক্কমে দেশের স্বদেশি প্রযুক্তিতে নির্মিত প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরের ‘ক্রিটিক্যালিটি’ অর্জনকে ভারতের পারমাণবিক…

ByByNews Desk Apr 26, 2026

পুনর্নবীকরণযোগ্য শক্তিতে বিশ্বে চতুর্থ স্থানে ভারত, দ্রুত সম্প্রসারণে জোর: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে ভারতের দ্রুত অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, বায়ুশক্তি…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top