News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাতভর অবিরাম বৃষ্টি কলকাতায়, ভারী বর্ষণে নাজেহাল উপকূলের জেলা
Image

রাতভর অবিরাম বৃষ্টি কলকাতায়, ভারী বর্ষণে নাজেহাল উপকূলের জেলা

কলকাতা, ২৯ সেপ্টেম্বর (হি.স.): নিম্নচাপের সৌজন্যে অবিরাম বৃষ্টিতে হিমশিম খাচ্ছে কলকাতা। কলকাতার পাশাপাশি একনাগাড়ে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতেও। বৃষ্টিতে যেমন জল জমছে কলকাতার রাস্তায়, গ্রামাঞ্চলে আবার বৃষ্টির জলে উপচে পড়ছে পুকুর। চাষের জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্ষতি হচ্ছে ফসলের। মঙ্গলবার রাত থেকে অবিরাম বৃষ্টি চলছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার যে ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়েছিল সেটি গভীর নিম্নচাপ হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মাঝামাঝি অবস্থান করছে। ফলে বুধবার সারা দিন কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। মঙ্গলবার রাত থেকেই কলকাতা, হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনা-সহ রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে জোরালো বর্ষণ শুরু হয়। সেই বৃষ্টি বুধবার সকালেও অবিরাম চলছে। ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন স্থানে জল জমে গিয়েছে। আবহবিদরা জানিয়েছেন, এমন বৃষ্টি আগামী ২৪ ঘন্টা থাকবে।

Releated Posts

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top