News Flash

  • Home
  • Uncategorized
  • Two were seriously injured : বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই
Image

Two were seriously injured : বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,২৮ সেপ্টেম্বর।। মঙ্গলবার দুপুর নাগাদ বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই। ঘটনা ধর্মনগরের কামেশ্বর এলাকায়। পথ দুর্ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে।প্রতিদিন উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমা ও পানিসাগর মহাকুমার বিভিন্ন প্রান্তে ছোটবড় পথ দূর্ঘটনা লেগেই রয়েছে। অনেকে আবার পথ দূর্ঘটনায় প্রান হারাচ্ছেন। অনুরূপ ভাবে আজও এমন একটি পথ দূর্ঘটনা সংঘটিত হল ধর্মনগর মহকুমার কামেশ্বর পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায়।বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে দুই ব‍্যাক্তি গুরুত্বর ভাবে আহত হয়।

ঘটনাস্থল থেকে ধর্মনগর দমকল অফিসের কর্মীরা আহতদের জেলা হাসপাতালে নিয়ে আসে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধর্মনগর থানার পুলিশ। দূর্ঘটনা স্হল থেকে বাইক ও স্কুটিকে পুলিশ ধর্মনগর থানায় নিয়ে আসে। এদিকে এক দমকল কর্মীর সাথে কথা বলে জানা যায় মঙ্গলবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ কমেশ্বর এলাকায় বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয়।ধর্মনগর থেকে জনৈক সুজিত দেব নিজের TR05D/6393 নম্বরের বাইক ও অলক দাস নামে ব্যক্তি নিজের TR05C/6532 নম্বরের স্কুটির মুখোমুখি সংঘর্ষ বাঁধে।আর তাতে উভয়েই ধর্মনগর বাগবাসা সড়কের উপর ছিটকে পড়ে।বাইক এবং স্কুটির মুখোমুখি সংঘর্ষের বিকট শব্দ পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছান এবং ধর্মনগর দমকল অফিসে খবর দেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ধর্মনগর থেকে দমকল বাহিনি ছুটে যায় এবং রক্তাপ্লুত আহতদের উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে। বাইক ও স্কুটি চালকের আঘাত গুরুত্বর বলে জানাগেছে।বর্তমানে উভয়েই ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top