News Flash

  • Home
  • Uncategorized
  • Road accident at different parts of states : পৃথক স্থানে যান সন্ত্রাসে বৃদ্ধের মৃত্যু, গুরুতর আহত চারজন
Image

Road accident at different parts of states : পৃথক স্থানে যান সন্ত্রাসে বৃদ্ধের মৃত্যু, গুরুতর আহত চারজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/চুড়াইবাড়ি, ২৬ সেপ্ঢেম্বর৷৷ নাতির বর্তে পুরোহিত নিয়ে বাড়িতে যাচ্ছিলেন দাদু৷ কিন্তু যাওয়া আর হলোনা৷ টমটম দুর্ঘটনায় দাদুর মর্মান্তিক মৃত্যু হল৷ দুঃখজনক ঘটনাটি ঘটে কমলপুর থানাধিন বিষ্ণুপুর -লাম্বুছড়া ফাঁড়ি পথে৷ ঘটনার বিবরণে প্রকাশ, পশ্চিম লাম্বুছড়ার কন্দপাড়ার বাসিন্দা মেঘা কন্দ (৬০) নিজের নাতির বর্ত করার জন্য বিষ্ণুপুর থেকে পুরোহিত নিয়ে টমটম দিয়ে যাচ্ছিলেন নিজের বাড়িতে৷ এছাড়া অনুসঙ্গিক জিনিস পত্র ছিল৷


বিষ্ণুপুর-পশ্চিমলম্বু ছড়া রোড ধরে টমটমটি যখন এগুতে থাকে হঠাৎ একটি আপের কাছে এসে টমটমটি পেছনের দিকে নামতে থাকে৷ তখন গাড়িতে থাকা পুরোহিত ও চালক লাফ দিয়ে বেঁচে যায়৷ কিন্তু মেঘা কন্দ আর বের হতে পারেনি৷ সে টমটমের ভিতর গুরুতর আহত হয়৷ লোকজন অগ্ণি নির্বাপক দপ্তরে খবর দিলে তারা গিয়ে বারটা নাগাদ বিএসএম হাসপাতালে নিয়ে আসে৷ কিন্তু কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে৷ জানা যায়, ছেলের বিয়ের দশ বছর পর নাতি আসে সংসারে৷ স্বাভাবিক ভাবে দাদু ছিল উৎফুল্য৷ কিন্তু কে জানতো নাতির বর্তের দিন দাদুকে এভাবে চলে যেতে হবে? এলাকায় শোকের ছায়া৷ পুলিশে দুমড়ে ও মুচড়ে যাওয়া টমটমটি আটক করেছে৷


এদিকে, বোলেরো গাড়ির ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়ে মারাত্মকভাবে জখম হয়েছেন পিতা পুত্র৷ ঘটনাটি ঘটে রবিবার সন্ধ্যা রাতে বিশ্রামগঞ্জ থানাধীন লাটিয়াছড়া বাজারে৷ আহতদের বাড়ি মেলাঘরের মায়ারাণী গ্রামে৷ বিক্রম দাস পুত্র বিশাল দাসকে নিয়ে গোলাঘাটী বিধানসভার নব শান্তিগঞ্জে আত্মীয়ের বাড়িতে বিয়ের নিমন্ত্রণে গিয়েছিলেন৷ ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে তারা৷ দ্রুতগামী বোলেরো গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায়৷ গাড়ির ধাক্কায় মারাত্মকভাবে আহত হয় বিকাশ দাস (৭) এবং বিক্রম দাস (৩৬)৷ প্রত্যক্ষদর্শীরা জানায় বোলেরো গাড়িটি দ্রুতগতিতে এসে বাইকটিকে ধাক্কা মারে৷ খবর পেয়ে বিশ্রামগঞ্জ অগ্ণিনির্বাপক দফতরের কর্মীরা আহত পিতা-পুত্রকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়৷ বিশাল দাস এর একটি হাত এবং বিক্রম দাস এর একটি পা ভেঙ্গেছে৷ বিক্রম দাস বুকে আঘাত পেয়েছে বলে চিকিৎসকরা জানান৷ বিক্রম দাস এর অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে জিবিপি হাসপাতালে রেফার করেন৷ বিশ্রামগঞ্জ থানার পুলিশ দুর্ঘটনাস্থল থেকে বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে যান৷


অন্যদিকে, দাড়িয়ে থাকা রোলারের সাথে ওয়েল ট্যাঙ্কার গাড়ির ধাক্কাতে গুরুতর ভাবে আহত ট্যাঙ্কার গাড়ির চালক ও সহ চালক৷ পুলিশি ঘটনাস্থল থেকে আহতদের ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে সহচালকের অবসা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়৷ঘটনাস্থল থেকে দূর্ঘটনা গ্রস্ত ওয়েল ট্যাঙ্কার গাড়িটি পুলিশ ধর্মনগর থানায় নিয়ে আসে৷সাথে একটি পথদূর্ঘটনার মামলা রুজু করেছে পুলিশ৷ঘটনাটি সংঘটিত হয় শনিবার মাঝরাতে ধর্মনগর থানাধীন ধর্মনগর পানিসাগর সড়কের কৃষ্ণপুর এলাকায়৷


শনিবার মাঝরাতে উত্তর জেলার ধর্মনগর থানাধীন ধর্মনগর পানিসাগর সড়কের কৃষ্ণপুর এলাকায় ঘটে গেল এক ভয়াবহ পথ দূর্ঘটনা৷টি আর জিরো টু বি আঠারো ষোলো নম্বরের একটি ছয় চাকার ওয়েল ট্যাঙ্কার গাড়ি আগরতলা থেকে ধর্মনগরের উদ্যেশ্যে আসছিল৷ধর্মনগর পানিসাগর সড়কের কৃষ্ণপুর এলাকায় আসার পর ওয়েল ট্যাঙ্কার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি রোলারের সাথে সজোরে ধাক্কা মারে৷তাতে দুমরে মুচড়ে যায় ওয়েল ট্যাঙ্কার গাড়িটি৷ গুরুতর ভাবে আঘাত প্রাপ্ত হয় ওয়েল ট্যাঙ্কার চালক বিশ্বজিৎ চক্রবর্তী ও সহচালক অভিজিৎ দে৷ উভয়ে বাড়ি ধর্মনগর থানা এলাকায় বলে জানা গেছে৷ ঘটনার খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থল থেকে রক্তাপ্লুত চালক ও সহচালককে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে৷ বর্তমানে জেলা হাসপাতালে চালকের চিকিৎসা চললেও সহ চালকের অবসা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়৷

এদিকে পুলিশ সূত্রে জানা যায়, দূর্ঘটনা গ্রস্ত ওয়েল ট্যাঙ্কার গাড়িটি দ্রুত গতির ফলেই এই দূর্ঘটনা সংঘটিত হয়েছে৷ তাছাড়া আগরতলাতে ওয়েল খালি করে নিজ বাড়ির উদ্দেশ্যে আসছিল চালক ও সহ চালক৷ পাশাপাশি ধর্মনগর থানার পুলিশ একটি পথদূর্ঘটনার মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে৷সাথে দূর্ঘটনা গ্রস্ত ওয়েল ট্যাঙ্কার গাড়িটি পুলিশ ধর্মনগর থানায় নিয়ে আসে৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top