News Flash

  • Home
  • Uncategorized
  • Killer of BJP leader Wasim Bari killed : কাশ্মীর এনকাউন্টারে খতম বিজেপি নেতা ওয়াসিম বারির খুনি
Image

Killer of BJP leader Wasim Bari killed : কাশ্মীর এনকাউন্টারে খতম বিজেপি নেতা ওয়াসিম বারির খুনি

শ্রীনগর, ২৬ সেপ্টেম্বর (হি.স) : ফের রক্তাক্ত জম্মু ও কাশ্মীর। রবিবার সকালে বান্দিপোরার ওয়াতরিনা গ্রামে যৌথবাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে নিকেশ দুই জঙ্গি। গোটা এলাকায় এখনও চলছে তল্লাশি। জানা গিয়েছে, নিহত জঙ্গিদের একজন কাশ্মীরের বিজেপি নেতা শেখ ওয়াসিম বারি ও তাঁর পরিবারের হত্যায় অভিযুক্ত।

আগেই খবর ছিল উত্তর কাশ্মীরের এই গ্রামে জঙ্গিরা আশ্রয় নিয়েছে। এরপরই পুলিশ, সেনা ও সিআরপিএফের যৌথ বাহিনী এলাকা ঘিরে ফেলে শুরু করে তল্লাশি। এরপরই আচমকা লুকিয়ে থাকা জঙ্গিরা গুলিবর্ষণ শুরু করে বাহিনীর উপরে। পালটা জবাব দেয় সেনাও। এরপরই বাহিনীর গুলিতে নিকেশ হয় দুই জঙ্গি।
গত জুলাই মাসে বিজেপি নেতা শেখ ওয়াসিম বারি ও তাঁর ভাই উমর সুলতান ও বাবা বাশির আহমেদ শেখকে গুলি করে হত্যা করেছিল জঙ্গিরা। ওয়াসিম বারি ছিলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি। তাঁকে ও তাঁর পরিবারকে তাঁদের বাড়িরে সামনেই বাইক আরোহী জঙ্গিরা গুলি করেছিল। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তাঁদের। এদিনের এনকাউন্টারে সেই ঘটনায় অভিযুক্ত এক জঙ্গি নিহত হয়েছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার অবন্তীপোরাতেও সেনার গুলিতে মারা যায় তিন জঙ্গি। এক সপ্তাহের মধ্যেই ফের এনকাউন্টারে নিকেশ হল দুই জঙ্গি। গত জুনে কাশ্মীরে লস্করের কমান্ডার নাদিম আবরার-সহ দুই জঙ্গিকে নিকেশ করে সেনাবাহিনী। সব মিলিয়ে কাশ্মীর উপত্যকায় জঙ্গিদের কোমর ভেঙে সন্ত্রাসের শিকড় উপড়ে ফেলতে বদ্ধপরিকর ভারতীয় সেনাবাহিনী।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top