News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অনুপ্রবেশের অভিযোগে বিশালগড়ে আটক বাংলাদেশের যুবতী, বিজেপি নেতার বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ
Image

অনুপ্রবেশের অভিযোগে বিশালগড়ে আটক বাংলাদেশের যুবতী, বিজেপি নেতার বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১১ মার্চ: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিশালগড়ে বাংলাদেশের যশোর জেলার এক যুবতীকে আটক করা হয়েছে। ঘটনাকে ঘিরে মানবপাচারের অভিযোগ উঠেছে বিজেপি সংখ্যালঘু মোর্চার এক নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক ওই যুবতীকে সীমান্ত পার করে ভারতে আনার পেছনে মানবপাচার চক্র সক্রিয় ছিল। অভিযোগ উঠেছে, বিজেপি সংখ্যালঘু মোর্চার নেতা মামন মিয়া এবং তার সহযোগী ফেরদৌস মিয়ার মাধ্যমেই ওই যুবতী বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন। রোহিঙ্গা মহিলাকে বিশালগড়ের ঘনিয়ামারায় ফেলে টাকা নিয়ে উধাও হয়ে যায় ওই কুখ্যাত মানব পাচারকারী, এমনটাই অভিযোগ।

যুবতীর দাবি, তাকে ভারতে এনে গুজরাটের আহমেদাবাদে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এই উদ্দেশ্যে তিনি মামন মিয়া ও ফেরদৌস মিয়াদের ২০ হাজার টাকা প্রদান করেন। পাশাপাশি বাংলাদেশি মুদ্রায় ৩৩০০ টাকা ভারতীয় টাকায় রূপান্তর করে দেওয়ার জন্যও তাদের হাতে তুলে দেন।

তবে বিশালগড়ে স্থানীয়দের হাতে আটক হওয়ার পর থেকেই অভিযুক্ত মামন মিয়া ও ফেরদৌস মিয়ার সঙ্গে আর কোনো যোগাযোগ করা যাচ্ছে না। অভিযোগ, ঘটনার পর থেকেই তারা মোবাইল ফোন বন্ধ করে গা-ঢাকা দিয়েছেন।
সংবাদমাধ্যমের সামনে এসে ওই বাংলাদেশি যুবতী ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। ওই যুবতীর দাবি, তাকে কাজ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে তাকে ভারতে প্রবেশ করিয়েছে ওই দুই মানব পাচারকারী। নকল আঁধার কার্ড ও বানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এলাকাবাসীদের হাতে আটক হওয়ার পরেই গা ঢাকা দেয় দুই মানব পাচারকারী। এদিকে ঘটনাকে ঘিরে বিশালগড় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সুনির্দিষ্ট মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top