News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে রাজ্য সফরে ভারতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিদল
Image

ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে রাজ্য সফরে ভারতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিদল

আগরতলা, ১১ মার্চ: আসন্ন ৫৬ নম্বর ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি খতিয়ে দেখতে ভারতীয় নির্বাচন কমিশনের একটি প্রতিনিধিদল আজ ত্রিপুরায় পৌঁছেছে। প্রধান সচিব শ্রী এন. টি. ভুটিয়ার নেতৃত্বে তিন সদস্যের এই প্রতিনিধিদল রাজ্যে আসেন আজ।

জানা গেছে, প্রতিনিধিদলটি উপনির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, ভোটগ্রহণ সংক্রান্ত অবকাঠামো এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলি পর্যালোচনা করবে। পাশাপাশি নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গেও বৈঠক করার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই রাজ্যের নির্বাচন দপ্তর প্রস্তুতি শুরু করেছে। নির্বাচন কমিশনের এই সফর সেই প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখার অংশ হিসেবেই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Releated Posts

তুইচাকমা–মহিরামপাড়া সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

আগরতলা, ২৫ জুলাই: ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার অন্তর্গত তুইচাকমা থেকে মহিরামপাড়া পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল অবস্থার কারণে চরম…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ধূপতলিতে রাস্তা সংস্কারের দাবিতে লাগাতার অবরোধ, পুলিশি হস্তক্ষেপে উত্তেজনা, আটক একাধিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা কাকড়াবন–তুলামুড়া–ধূপতলি হয়ে বড়পাথরী সংযোগ সড়কের সংস্কারের দাবিতে…

ByByReshmi Debnath Jul 24, 2026

উল্টো রথ কার্নিভালে যোগ দিতে ধর্মনগরে রাজ্যপাল, কড়া নিরাপত্তায় উৎসবমুখর শহর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ জুলাই: উত্তর ত্রিপুরার ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা কার্নিভালে অংশ নিতে শুক্রবার ধর্মনগরে পৌঁছালেন ত্রিপুরার রাজ্যপাল…

ByByReshmi Debnath Jul 24, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযানে ১১৩ কেজি গাঁজা উদ্ধার, ৪০ লক্ষ টাকার মাদকসহ গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২৪ জুলাই: ত্রিপুরা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফের বড় সাফল্য মিলেছে। গোয়েন্দা বিভাগের গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top