News Flash

  • Home
  • Uncategorized
  • Birjit Sinha has been appointed the new president : প্রদেশ কংগ্রেসের নয়া সভাপতি নিযুক্ত হলেন বীরজিত সিনহা, সাথে গঠিত নতুন পূর্ণাঙ্গ কমিটিও
Image

Birjit Sinha has been appointed the new president : প্রদেশ কংগ্রেসের নয়া সভাপতি নিযুক্ত হলেন বীরজিত সিনহা, সাথে গঠিত নতুন পূর্ণাঙ্গ কমিটিও

আগরতলা, ২৪ সেপ্টেম্বর (হি.স.) : ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বদল হয়েছেন৷ নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রাক্তন বিধায়ক বীরজিত সিনহা৷ তিনি পীযুষ কান্তি বিশ্বাসের স্থলাভিষিক্ত হচ্ছেন৷ আজ সর্ব ভারতীয় কংগ্রেস সভাপতি বদল ও নতুন সভাপতি নিযুক্তির আদেশ জারি করেছে৷ সাথে নতুন পূর্ণাঙ্গ কমিটিও ঘোষণা দিয়েছে৷


প্রসঙ্গত, ত্রিপুরায় কংগ্রেস কার্যত সাইনবোর্ড সর্বস্বে পরিণত হয়েছে৷ তৃণমূল কংগ্রেসের আস্ফালনে একের পর এক কংগ্রেস নেতা দলবদল করে চলেছেন৷ ফলে, ত্রিপুরায় কংগ্রেসের সংগঠন ধরে রাখাই দায় হয়েছে৷ তাতে, গভীরভাবে চিন্তিত কংগ্রেস হাই কমান্ডও৷ গত লোকসভা নির্বাচনে শাসক দল বিজেপিকে বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে ভাল টক্কর দিয়েছিল কংগ্রেস৷ তখন শতবর্ষ প্রাচীন ওই দলে প্রদ্যুত কিশোর দেব্বর্মন, সুবল ভৌমিকদের মতো নেতারা ব্যাটন সামলেছেন৷ এছাড়াও, প্রাক্তন বিধায়ক তাপস দে, দলের প্রদেশ সাধারণ সম্পাদক বাপ্টু চক্রবর্তী সহ আরো অনেকেই কংগ্রেসের হাল ধরে রেখেছিলেন৷ বিশেষ করে যুব সংগঠনে লড়াকু মেজাজের তরুণ নেতৃত্ব রাজ্যে দাপিয়ে বেড়িয়েছেন৷ কিন্ত, লোকসভা নির্বাচনের পর থেকে কংগ্রেসে দলবদলের হিড়িক পড়েছে৷


নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি নিয়ে দলের সাথে দুরত্ব তৈরী হওয়ায় প্রদ্যুত কিশোর সভাপতির পদের সাথে কংগ্রেস থেকেও ইস্তফা দেন৷ তিনি নতুন দল গঠন করেন৷ সেই দল এডিসি নির্বাচনে শাসক দল বিজেপিকেও পেছনে ফেলে দিয়েছে৷ প্রদ্যুতের ইস্তফার পর প্রদেশ কংগ্রেসের অস্থায়ী সভাপতির দায়িত্ব দেওয়া হয় আইনজীবী পিযুষ কান্তি বিশ্বাসকে৷ তাঁর ছেলে পূজন বিশ্বাস দায়িত্ব পান যুব কংগ্রেসের৷ ফলে, ত্রিপুরাও কংগ্রেসে পরিবারতন্ত্রের অভিযোগ এনে একের পর নেতা দুরত্ব তৈরী করেন৷

সম্প্রতি তৃণমূল কংগ্রেসের নজর পড়েছে ত্রিপুরায়৷ তৃণমূল রাজ্যে পা রাখতেই সুবল ভৌমিক, প্রকাশ দাস থেকে শুরু করে বহু শীর্ষ কংগ্রেস নেতা দলবদল করেন৷ কংগ্রেসের যুব সংগঠনেও তৃণমূল থাবা বসিয়েছে৷ ফলে, কংগ্রেস ক্রমশ সাইনবোর্ডে পরিণত হচ্ছে৷ এদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে আইনজীবী পীযুষ কান্তি বিশ্বাস পদত্যাগ করতে চেয়েছিলেন৷ পরিস্থিতি বুঝে কংগ্রেস হাইকমান্ড তাঁকে বুঝিয়ে পদত্যাগ প্রত্যাহার করিয়েছিল৷ কিন্ত, শীর্ষ নেতৃত্ব উপলব্ধি করেছেন, ত্রিপুরায় নেতৃত্বের বদল না হলে মরা গাঙ্গে পাল তুলতে পারবে না কংগ্রেস৷
তাই, প্রদেশ কংগ্রেসের ব্যাটন তুলে দেওয়া হয়েছে প্রবীণ নেতা বীরজিত সিনহার হাতে৷ তিনি প্রদেশ কংগ্রেসের নয়া সভাপতি হয়েছেন৷ সাথে নতুন পূর্ণাঙ্গ কমিটিতেও কংগ্রেস হাই কমান্ড সিলমোহর দিয়েছে৷ নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কংগ্রেসের খোলনলচে বদলে ফেলার উদ্যোগ নিয়েছে হাই কমান্ড৷ তাতেও, কংগ্রেস পুনরুজ্জীবিত হবে বলে মনে করছে না রাজনৈতিক মহল৷

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top