News Flash

  • Home
  • প্রধান খবর
  • রবিবার গুরুত্বপূর্ণ বৈঠকে অমিত শাহ, কথা বলবেন মাও-অধ্যুষিত ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে
Image

রবিবার গুরুত্বপূর্ণ বৈঠকে অমিত শাহ, কথা বলবেন মাও-অধ্যুষিত ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (হি.স.): আগামী রবিবার, ২৬ সেপ্টেম্বর উচ্চ-পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই দিন দেশের মাওবাদী-অধ্যুষিত ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বর্তমান পরিস্থিতির পাশাপাশি ভবিষ্যতের রোডম্যাপ নিয়েও আলোচনা হতে পারে ওই বৈঠকে। রবিবার দিল্লি বিজ্ঞান ভবনে হবে ওই বৈঠক।

মাওবাদী-অধ্যুষিত ছত্তিশগড়, ঝাড়খন্ড, বিহার, ওডিশা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, কেরল ও মধ্যপ্রদেশ-এই ১০টি রাজ্যের মুখ্যমন্ত্রী অথবা তাঁদের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেবেন। বর্তমান পরিস্থিতি তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে তুলে ধরবেন। প্রসঙ্গত, প্রতিবছর এমন বৈঠক আয়োজিত হয়, কিন্তু করোনা-পরিস্থিতির কারণে গত বছর এই বৈঠকের আয়োজন করা হয়নি। বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা, আইবি-র ডিরেক্টর অরবিন্দ কুমার ও স্বরাষ্ট্রমন্ত্রকের শীর্ষ আধিকারিকরা।

Releated Posts

নাম বদল নয়, মানুষের আর্থিক পরিস্থিতি বদলাতে কাজ করেছে কংগ্রেস: কেন্দ্রকে খাড়গের খোঁচা

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): নাম পরিবর্তনের রাজনীতি না করে কংগ্রেস মানুষের আর্থিক পরিস্থিতি বদলাতে কাজ করেছে বলে দাবি…

ByByNews Desk Aug 15, 2026

নেপালের সঙ্গে যোগাযোগ ও জ্বালানি সহযোগিতা আরও জোরদারের বার্তা ভারতীয় রাষ্ট্রদূতের

কাঠমান্ডু, ১৫ আগস্ট (আইএএনএস): নেপাল ও ভারতের বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারিত হচ্ছে বলে জানালেন নেপালে নিযুক্ত ভারতের…

ByByNews Desk Aug 15, 2026

‘বড় স্বপ্ন উন্নতির গতি বাড়ায়’: উন্নয়ন ও শক্তি নিরাপত্তায় ভারতের রূপরেখা তুলে ধরলেন মোদি

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): বড় স্বপ্ন ও উচ্চাকাঙ্ক্ষী জাতীয় লক্ষ্যই দেশের উন্নয়নের গতি বাড়ায় বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 15, 2026

‘সপ্তধারা’য় ভারতের আগামী উন্নয়নের রূপরেখা, সাত শক্তির ওপর জোর মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে দেশের আগামী উন্নয়নের জন্য ‘সপ্তধারা’ বা সাতটি…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top