News Flash

  • Home
  • দেশ
  • ভূমিকম্পে কেঁপে উঠল সিডনি, ভাঙল গির্জার দেওয়াল
Image

ভূমিকম্পে কেঁপে উঠল সিডনি, ভাঙল গির্জার দেওয়াল

সিডনি, ২২ সেপ্টেম্বর (হি. স.) : ভূমিকম্পে কেঁপে উঠল অস্ট্রেলিয়ার মেলবোর্ন, সিডনি। বুধবার স্থানীয় সময় সকাল ৯টা নাগাদ আচমকাই কম্পন অনভূত হয় অস্ট্রেলিয়া-র পূর্ব অংশে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৮। কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে উৎসস্থল থেকে কয়েকশো কিলোমিটার দূর অবধিও সেই কম্পন অনুভব করা গিয়েছিল। এখনও হতাহতের কোনও খবর মেলেনি।

এদিন সকালে তীব্র কম্পন অনুভূত হতেই ভয়ে বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন বাসিন্দারা। চোখের সামনেই তারা নিজেদের বাড়িগুলিকে দুলতে দেখেন, একাধিক জায়গায় পাঁচিল ভেঙে পড়েছে বলেও জানা গিয়েছে। ভূমিকম্পে ভেঙে পড়েছে একটি গির্জার দেওয়াল। এছাড়াও একাধিক বাড়ি ভেঙে পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। প্রশাসনের তরফেও জানানো হয়েছে, ভূমিকম্পের কিছুক্ষণ পরই বেশ কিছু জায়গায় আফটার শক অনুভূত হয়েছে। এরমধ্যে বেশ কয়েকটি রিখটার স্কেলে ৪ মাত্রার কম্পন ছিল। যে সমস্ত বাড়িগুলি অর্ধেক ভেঙে পড়েছে বা ফাটল ধরেছে, সেখানের বাসিন্দাদের আপাতত বাড়ির বাইরেই থাকতে বলা হয়েছে।

Releated Posts

বন্দে মাতরম নিয়ে কংগ্রেসের আচরণ ‘দিমাগি নকশাল’ মানসিকতার প্রতিফলন: বিজেপি, ক্ষমা চাওয়ার দাবি

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): জাতীয় সঙ্গীত ‘বন্দে মাতরম’ পরিবেশনের সময় কংগ্রেসের শীর্ষ নেতাদের আচরণ নিয়ে বিতর্কের মধ্যেই রবিবার…

ByByNews Desk Aug 16, 2026

ঝাড়খণ্ডে আন্দোলনের ২৩তম দিন, ‘ফাঁকা আশ্বাস’ নিয়ে রাহুল গান্ধীকে নিশানা পড়ুয়াদের

রাঁচি, ১৬ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন-এর নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র…

ByByNews Desk Aug 16, 2026

‘রাহুল গান্ধীর মানসিকতায় শহুরে নকশালবাদ’, ‘বন্দে মাতরম’ বিতর্কে সরব গিরিরাজ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জাতীয় গান ‘বন্দে মাতরম’-এর প্রতি ‘অসম্মান’ দেখানোর অভিযোগকে কেন্দ্র করে লোকসভার…

ByByNews Desk Aug 16, 2026

‘বন্দে মাতরম’-এর প্রতি চরম অসম্মান: কংগ্রেসকে ক্ষমা চাওয়ার দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ৮০তম স্বাধীনতা দিবসে কংগ্রেসের সদর দফতরে জাতীয় সঙ্গীত ‘বন্দে মাতরম’ পরিবেশনের সময় কংগ্রেস সভাপতি…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top