News Flash

  • Home
  • Uncategorized
  • New Chief Minister of Punjab : পঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি
Image

New Chief Minister of Punjab : পঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি

চণ্ডীগড়, ১৯ সেপ্টেম্বর (হি.স.) : দিনভর নাটকের পর শেষবেলায় চমক । পঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। বিধানসভা ভোটের মাসকয়েক আগে পঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী হলেন তিনি। সঙ্গে ১৯৬৬ সালে রাজ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার পর প্রথম দলিত মুখ্যমন্ত্রী পেল পঞ্জাব।

শনিবার ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের পদত্যাগের পর যে নাটক শুরু হয়েছিল, তাতে ইতি টেনে কংগ্রেসের তরফে পঞ্জাবের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়। রবিবার সন্ধ্যার দিকে টুইটারে সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা পঞ্জাবের দায়িত্বপ্রাপ্ত হরিশ রাওয়াত বলেছেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সর্বসম্মতভাবে পঞ্জাবে কংগ্রেসের পরিষদীয় দলের নেতা হিসেবে চরণজিৎ সিং চান্নি নির্বাচিত করা হয়েছে।’ অর্থাৎ পঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী হতে চলেছেন চরণজিৎ। যিনি দলিত সম্প্রদায়ের প্রতিনিধি। ইতিমধ্যে রাজভবনেও পৌঁছে গিয়েছেন।
এমনিতে চরণজিৎ দীর্ঘদিনের রাজনীতিবিদ। তিনবার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছে। অতীতে পঞ্জাব বিধানসভায় বিরোধী দলনেতা ছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের মন্ত্রিসভায় কারিগরি দফতরের দায়িত্বে ছিলেন চামকুর সাহিবের বিধায়ক। রাজনৈতিক মহলের বক্তব্য, চরণজিতের ভাবমূর্তিও স্বচ্ছ। যা কংগ্রেসের স্বস্তি বাড়াবে।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top