News Flash

  • Home
  • Uncategorized
  • Kiwis left Pakistan : পাকিস্তান ছেড়ে দুবাই গেলেন কিউইরা
Image

Kiwis left Pakistan : পাকিস্তান ছেড়ে দুবাই গেলেন কিউইরা

ইসলামাবাদ, ১৯ সেপ্টেম্বর (হি.স) : রবিবার দুবাই পৌঁছে গেলেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। সেখানে নিভৃতবাসে থাকবেন তাঁরা। এদিন ইসলামাবাদ থেকে চার্টার্ড বিমানে দুবাই যান ক্রিকেটাররা। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ না খেলার যথেষ্ট কারণ ছিল বলেই মনে করছে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের সংগঠন (এনজেডসিপিএ)।

সংস্থার কার্যনির্বাহী প্রধান হেথ মিলস বলেন, ‘যে কোনও সফরে যাওয়ার আগে আমরা সুরক্ষা ব্যবস্থা খুঁটিয়ে দেখি। এই বিষয়টার দিকে সব সময় আমাদের বিশেষ ভাবে নজর থাকে। সেই ব্যবস্থা খুঁটিয়ে দেখার পর আমরা দলের প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা ভাবে কথা বলি। কোনও সন্দেহ নেই যে প্রত্যেকের কাছে মনে হয়েছে এই সফরের মাঝে নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা ছিল। এরকম শোনার পর ক্রিকেটারদের ফিরিয়ে আনা ছাড়া কোনও উপায় থাকে না’

ইতিমধ্যেই দুবাই পৌঁছে গিয়েছে ৩৪ জনের নিউজিল্যান্ড দল। সেখানে ২৪ ঘণ্টার জন্য নিভৃতবাসে থাকবে তারা। দলের জন আগামী সপ্তাহের মধ্যেই নিউজিল্যান্ডে ফিরে যাবেন। এই সিরিজ পরে হবে বা আদৌ হবে কি না সেই বিষয়ে এখনও কোনও কিছুই জানানো হয়নি দুই বোর্ডের পক্ষ থেকে।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top