News Flash

  • Home
  • Uncategorized
  • Ambika Sony rejected the post of Chief Minister : পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ প্রত্যাখ্যান করলেন অম্বিকা সোনি
Image

Ambika Sony rejected the post of Chief Minister : পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ প্রত্যাখ্যান করলেন অম্বিকা সোনি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (হি.স) : অমরিন্দর সিংয়ের পঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর রাজ্যতে কংগ্রেসের যে শূন্যত তৈরি হয়েছে, তা পূরণ করার জন্য নভজ্যোত্‍ সিং সিধুর নাম ঘোরাফেরা করলেও হঠাত্‍ করে উঠে এসেছে পোড় খাওয়া রাজনীতিবিদ অম্বিকা সোনির নাম। তবে জানা গিয়েছে পঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ নিতে ইচ্ছুক নন কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা। জানা গিয়েছে, শনিবার শেষ রাত পর্যন্ত জট কাটাতে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে বসেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সেখানে মুখ্যমন্ত্রীর পদের দায়িত্ব নিতে রাজনীতিবিদ অম্বিকা সোনির নাম উঠলে তিনি বৈঠকেই সাফ না বলে জানিয়েছেন অম্বিকা সোনি। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র মারফত জানা গিয়েছে, অম্বিকা সোনি রাহুল গান্ধীকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী হিসাবে একজন শিখকে নিযুক্ত করা না হলে তার প্রভাব পড়বে রাজ্য রাজনীতিতে।

ইতিমধ্যে পঞ্জাবের জন্য কংগ্রেসের তিনজন রাজনৈতিক পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে, যাঁরা প্রত্যেক বিধায়কের সঙ্গে এই বিষয়ে তাঁদের মতামত নেওয়ার জন্য বৈঠক করছেন এবং এই তিনজন পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন সে বিষয়ে সিদ্ধান্তের জন্য দলীয় হাইকমান্ডের কাছে রিপোর্ট করবেন। তবে পঞ্জাব কংগ্রেসের অনেকই জানিয়েছেন, যে ভাবে বিষয়টি ঘটেছে তাতে অনেকই বিরক্ত। পঞ্জাব বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে ক্যাপ্টেন সিংয়ের পদত্যাগ নতুন দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রীর সামনে অনেক কিছু বিষয় তুলে ধরবে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top