News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Dibang is living a helpless life : সুভাষ নগর এলাকায় দিব্যাঙ্গ এক মহিলা অসহায় জীবন যাপন করছেন
Image

Dibang is living a helpless life : সুভাষ নগর এলাকায় দিব্যাঙ্গ এক মহিলা অসহায় জীবন যাপন করছেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্টেম্বর।। রাজধানী আগরতলা শহর সংলগ্ন সুভাষ নগর এলাকায় দিব্যাঙ্গ এক মহিলা অসহায় জীবন যাপন করছেন। দিব্যাঙ্গ শংসাপত্র থাকা সত্ত্বেও তিনি ভাতা পর্যন্ত পাচ্ছেন না। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার তাদের কল্যাণে নানা কল্যাণমুখী কর্মসূচি গ্রহণ করলেও দিব্যাঙ্গ দের একাংশ সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এ ধরনের বঞ্চনার একটি ঘটনা নজরে এসেছে রাজধানী আগরতলা শহর সংলগ্ন সুভাষ নগর এলাকায়। টোটন দেব সরকার নামে এক মহিলা দিব্যাঙ্গ অবস্থায় অসহায় জীবন যাপন করছেন। তার একটি সন্তানও রয়েছে। দিব্যাঙ্গ ওই মহিলা ও তার সন্তানকে ফেলে তার স্বামী দিলীপ সরকার পালিয়ে গেছে।

বর্তমানে অসহায় ওই দিব্যাঙ্গ মহিলাকে ভাঁড়া ঘরে থেকে অনাহারে-অর্ধাহারে জীবনযাপন করছেন। প্রতিমাসে২০০০ টাকা ঘর ভাড়া দিতে হচ্ছে।দিব্যাঙ্গ অসহায় ওই মহিলা জানান প্রাইভেট কোম্পানির অফিসে কাজ করে মাসে তিনি ২১০০টাকা পাচ্ছেন।তবে নিয়মিত টাকা পান না বলেও জানান তিনি। অসহায় ওই মহিলা সংবাদমাধ্যমকে জানান তার দিব্যাঙ্গ সার্টিফিকেট রয়েছে। কিন্তু রেশন কার্ডে তার নাম নেই। তার বাপের বাড়ি সুভাষ নগর এলাকাতেই। বিয়ের পর নতুন রেশন কার্ড যখন হয়েছে তখন বাপের বাড়ির রেশন কার্ড থেকে নাম কেটে দেওয়া হয়েছে। নতুন করে রেশন কার্ডে তার কোন নাম ওঠেনি।

বাপের বাড়িতেই রেশন কার্ডে নাম তোলার জন্য দু-দুবার প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। এখনো পর্যন্ত তিনি রেশন কার্ড পাননি। ফলে সমস্যা ক্রমশ বাড়ছে। স্বামী পরিত্যাক্তা দিব্যাঙ্গ অসহায় ওই মহিলা রাজ্য সরকার ও প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তাকে বেঁচে থাকার জন্য ভাতা পাওয়ার ব্যবস্থা করে দিতে। পাশাপাশি রেশন কার্ডে তার নাম তুলে দেওয়ার ব্যবস্থা করতে দাবি জানিয়েছেন। দিব্যাঙ্গ সার্টিফিকেট থাকা সত্ত্বেও আইনী জটিলতার কারণে সামাজিক পাতা না পাওয়ায় দিব্যাঙ্গ মহিলা অসহায় হয়ে পড়েছেন। আইনি জটিলতা দূর করার জন্য প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top